টেস্ট ক্রিকেটের ইতিহাসে কখনো যা হয়নি তাই করলেন দুই কিউই ওপেনার

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক :টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি তো অহরহই হতে দেখা যায়। অনেক সময় বোলাররাও ব্যাত হাতে মাঠে নেমে সেঞ্চুরি করে মাঠ ছাড়েন। আবার অনেকে দ্বিশতকও করেন। তবে নিউজিল্যান্ডের দুই ওপেনার যা করে দেখালেন তার নজির সাদা পোশাকের এই খেলায় ছিল না কখনোই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। এ দুজন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। টেস্ট ইতিহাসে এবারই প্রথমবার দুই ওপেনার এক টেস্টে করলেন জোড়া সেঞ্চুরি।

প্রথম ইনিংসে ল্যাথাম খেলেছিলেন ১২৭ রানের ইনিংস। কনওয়ে পেয়েছিলেন দ্বিশতকের দেখা। এ দুজনের বিশাল ইনিংসেই কিউইরা পেয়েছিল ৫৭৫ রানের বিশাল সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা করে ৩০৬ রান। বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে স্বাগতিকরা।

আর দ্বিতীয় ইনিংসেও নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছিলেন দুই কিউই ওপেনার। দুজনই ফের পেয়েছেন সেঞ্চুরির দেখা। ল্যাথাম করেছেন ১০১ রান, কনওয়ে করেছেন ১০০। একই টেস্টে এ দুজনের জোড়া সেঞ্চুরিতে  ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৬২ রান লক্ষ্য দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩০৬ রান করে ইনিংস ঘোষণা করেছে। ৪৬২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৬ ওভারে বিনা উইকেটে ৪৩ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্রেন্ডন কিং অপরাজিত ৩৭, জন ক্যাম্পবেল ২ রানে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাদরাসার ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলি উদ্ধার

» আগামী এক বছরের মধ্যে রূপগঞ্জের দুই সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে : সেতু প্রতিমন্ত্রী

» জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে: গোলাম পরওয়ার

» জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

» গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী

» বিভাগে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার

» পুলিশের অভিযানে ১০ মাদক কারবারি গ্রেফতার

» সোনারগাঁয়ে শপিংমলে অগ্নিকাণ্ড

» ট্রাক উল্টে রেললাইন ব্লক, কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টেস্ট ক্রিকেটের ইতিহাসে কখনো যা হয়নি তাই করলেন দুই কিউই ওপেনার

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক :টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি তো অহরহই হতে দেখা যায়। অনেক সময় বোলাররাও ব্যাত হাতে মাঠে নেমে সেঞ্চুরি করে মাঠ ছাড়েন। আবার অনেকে দ্বিশতকও করেন। তবে নিউজিল্যান্ডের দুই ওপেনার যা করে দেখালেন তার নজির সাদা পোশাকের এই খেলায় ছিল না কখনোই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। এ দুজন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। টেস্ট ইতিহাসে এবারই প্রথমবার দুই ওপেনার এক টেস্টে করলেন জোড়া সেঞ্চুরি।

প্রথম ইনিংসে ল্যাথাম খেলেছিলেন ১২৭ রানের ইনিংস। কনওয়ে পেয়েছিলেন দ্বিশতকের দেখা। এ দুজনের বিশাল ইনিংসেই কিউইরা পেয়েছিল ৫৭৫ রানের বিশাল সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা করে ৩০৬ রান। বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নামে স্বাগতিকরা।

আর দ্বিতীয় ইনিংসেও নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখেছিলেন দুই কিউই ওপেনার। দুজনই ফের পেয়েছেন সেঞ্চুরির দেখা। ল্যাথাম করেছেন ১০১ রান, কনওয়ে করেছেন ১০০। একই টেস্টে এ দুজনের জোড়া সেঞ্চুরিতে  ওয়েস্ট ইন্ডিজের সামনে ৪৬২ রান লক্ষ্য দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৩০৬ রান করে ইনিংস ঘোষণা করেছে। ৪৬২ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ১৬ ওভারে বিনা উইকেটে ৪৩ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্রেন্ডন কিং অপরাজিত ৩৭, জন ক্যাম্পবেল ২ রানে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com