মোবাইলে কোরআন তিলাওয়াত শুনলে সওয়াব হবে?

সংগৃহীত ছবি

ধর্ম ডেস্ক :তিলাওয়াতের মতো মনোযোগ দিয়ে কোরআন তিলাওয়াত শোনাও একটি ইবাদত ও আল্লাহর রহমত লাভের মাধ্যম। আল্লাহ তায়ালা বলেন, ‘এবং যখন কোরআন পাঠ করা হবে, তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করবে এবং চুপ করে থাকবে, তাহলে হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে।  (সুরা আরাফ, আয়াত, ২০৪)

ইমাম তাবারি রহ. এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ তায়ালা তার মুমিন বান্দাদের এ নির্দেশ দিয়েছেন যে, যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে তা শ্রবণ করো, যেন ভালোভাবে বুঝতে পারো এবং তা থেকে উপদেশ গ্রহণ করতে পারো। আর কোরআন তিলাওয়াতের সময় চুপ করে থাকবে যেন তা বুঝতে, হৃদয়ঙ্গম করতে ও তা নিয়ে চিন্তা-ভাবনা করতে পারো।

কোরআন তিলাওয়াতের সময় কথা বলবে না তাহলে বুঝতে অসুবিধা হবে। আর এভাবে কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারলে তোমরা আল্লাহর রহমত অর্জন করতে পারবে। (তাফসিরে তাবারি, ৯/১৬২)

আলেমরা বলেন, মোবাইল কোরআন তিলাওয়াত শুনলেও সওয়াব পাওয়া যাবে।

তবে মনে রাখতে হবে যে, কোরআন তেলাওয়াত মনোযোগসহ শ্রবণ করা আবশ্যক। হাদিস শরিফে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি আয়াত মনোযোগ দিয়ে শ্রবণ করবে, তার জন্য বহুগুণ বর্ধিত সাওয়াব লিখা হবে। আর যে ব্যক্তি তা তিলাওয়াত করবে, তার জন্য এই আয়াতটি কিয়ামতের দিন নূরে পরিণত হবে। (মুসনাদে আহমদ, হাদিস : ৮৪৯৪)

ইবনু আব্বাস রাযি. বলেন, যদি কেউ আল্লাহর কিতাবের একটি আয়াতও মনোযোগসহ শ্রবণ করে, তাহলে তা কিয়ামতের দিন তার জন্য নূরে পরিণত হবে। (সুনানুদ দারিমী, হাদিস : ৫৩৬)

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪

» ‘তোমাদের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করছি’: অনুত্তীর্ণদের উদ্দেশে শিক্ষামন্ত্রী

» বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

» প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট

» রাষ্ট্রপতি নির্বাচন: জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা

» ‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা

» রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ

» আনোয়ার ইব্রাহিমের দ্রুত আরোগ্য কামনা প্রধানমন্ত্রী তারেক রহমানের

» আজ মঙ্গলবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» একাদশে ভর্তিতে আসন সংকটের শঙ্কা নেই, ফাঁকা থাকবে কয়েক লাখ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোবাইলে কোরআন তিলাওয়াত শুনলে সওয়াব হবে?

সংগৃহীত ছবি

ধর্ম ডেস্ক :তিলাওয়াতের মতো মনোযোগ দিয়ে কোরআন তিলাওয়াত শোনাও একটি ইবাদত ও আল্লাহর রহমত লাভের মাধ্যম। আল্লাহ তায়ালা বলেন, ‘এবং যখন কোরআন পাঠ করা হবে, তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করবে এবং চুপ করে থাকবে, তাহলে হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে।  (সুরা আরাফ, আয়াত, ২০৪)

ইমাম তাবারি রহ. এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ তায়ালা তার মুমিন বান্দাদের এ নির্দেশ দিয়েছেন যে, যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে তা শ্রবণ করো, যেন ভালোভাবে বুঝতে পারো এবং তা থেকে উপদেশ গ্রহণ করতে পারো। আর কোরআন তিলাওয়াতের সময় চুপ করে থাকবে যেন তা বুঝতে, হৃদয়ঙ্গম করতে ও তা নিয়ে চিন্তা-ভাবনা করতে পারো।

কোরআন তিলাওয়াতের সময় কথা বলবে না তাহলে বুঝতে অসুবিধা হবে। আর এভাবে কোরআন থেকে উপদেশ গ্রহণ করতে পারলে তোমরা আল্লাহর রহমত অর্জন করতে পারবে। (তাফসিরে তাবারি, ৯/১৬২)

আলেমরা বলেন, মোবাইল কোরআন তিলাওয়াত শুনলেও সওয়াব পাওয়া যাবে।

তবে মনে রাখতে হবে যে, কোরআন তেলাওয়াত মনোযোগসহ শ্রবণ করা আবশ্যক। হাদিস শরিফে এসেছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি আয়াত মনোযোগ দিয়ে শ্রবণ করবে, তার জন্য বহুগুণ বর্ধিত সাওয়াব লিখা হবে। আর যে ব্যক্তি তা তিলাওয়াত করবে, তার জন্য এই আয়াতটি কিয়ামতের দিন নূরে পরিণত হবে। (মুসনাদে আহমদ, হাদিস : ৮৪৯৪)

ইবনু আব্বাস রাযি. বলেন, যদি কেউ আল্লাহর কিতাবের একটি আয়াতও মনোযোগসহ শ্রবণ করে, তাহলে তা কিয়ামতের দিন তার জন্য নূরে পরিণত হবে। (সুনানুদ দারিমী, হাদিস : ৫৩৬)

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com