‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন: নেপথ্যে তারেক রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন: নেপথ্যে তারেক রহমান’ শীর্ষক বইয়ের দ্বিতীয় মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রবিবার অস্ট্রেলিয়ায় সিডনির লাকেম্বায় গ্রামীণ ফাংশন সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা ও ‘সুপ্রভাত সিডনি’ পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ শামীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছান।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন বইয়ের লেখক ও বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, শিক্ষাবিদ ড. হুমায়ের চৌধুরী রানা, পরিবেশ বিজ্ঞানী ড. নার্গিস বানু, বিএনপির উপদেষ্টা রুহুল আহম্মেদ সওদাগর, গবেষক ড. ফয়সাল কবির শুভ, জিয়া ফোরামের সাধারণ সম্পাদক জাকির আলম লেলিনসহ আরও অনেকে। অনুষ্ঠানে শোক প্রস্তাব উপস্থাপন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, গত ১৭ বছরে প্রবাসে অবস্থান করেও তারেক রহমান তথ্যপ্রযুক্তি ও অনলাইন প্ল্যাটফর্‌ম ব্যবহার করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছেন, তা এই বইয়ে দলিল হিসেবে সংরক্ষিত হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই গ্রন্থ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সিডনির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও কমিউনিটি নেতৃবৃন্দ বইটির বিষয়বস্তুর প্রশংসা করেন।সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ

» চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকে ক্ষুব্ধ হন : সড়কমন্ত্রী

» হেরে গেলে ফলাফল মানবেন তো ট্রাম্প?

» বিনিয়োগকারীদের আস্থা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য : টোকিওতে প্রধানমন্ত্রী

» সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার সাময়িক বন্ধ

» সিডনিতে সাংবাদিকদের মিলনমেলা : এবিজেএ’র সভাপতি মতিন ও সম্পাদক ফয়সাল

» এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জেলায় কবে

» বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী

» ফুটপাত ও সড়ক জঞ্জালমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার৫৮১ ,মামলা ৪৮টি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন: নেপথ্যে তারেক রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক : ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন: নেপথ্যে তারেক রহমান’ শীর্ষক বইয়ের দ্বিতীয় মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল রবিবার অস্ট্রেলিয়ায় সিডনির লাকেম্বায় গ্রামীণ ফাংশন সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা ও ‘সুপ্রভাত সিডনি’ পত্রিকার প্রধান সম্পাদক আব্দুল্লাহ ইউসুফ শামীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাছান।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন বইয়ের লেখক ও বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, শিক্ষাবিদ ড. হুমায়ের চৌধুরী রানা, পরিবেশ বিজ্ঞানী ড. নার্গিস বানু, বিএনপির উপদেষ্টা রুহুল আহম্মেদ সওদাগর, গবেষক ড. ফয়সাল কবির শুভ, জিয়া ফোরামের সাধারণ সম্পাদক জাকির আলম লেলিনসহ আরও অনেকে। অনুষ্ঠানে শোক প্রস্তাব উপস্থাপন করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এএনএম মাসুম।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, গত ১৭ বছরে প্রবাসে অবস্থান করেও তারেক রহমান তথ্যপ্রযুক্তি ও অনলাইন প্ল্যাটফর্‌ম ব্যবহার করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছেন, তা এই বইয়ে দলিল হিসেবে সংরক্ষিত হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই গ্রন্থ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সিডনির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও কমিউনিটি নেতৃবৃন্দ বইটির বিষয়বস্তুর প্রশংসা করেন।সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com