বিশ্বকাপে যে ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ধাপে প্রথম ২৪ ঘণ্টায় ফিফা প্রায় ৫০ লাখ আবেদন পেয়েছে। সবচেয়ে বেশি চাহিদা এসেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে। এরপর রয়েছে কলম্বিয়া, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও অস্ট্রেলিয়া।

গ্রুপ পর্বের মধ্যে সর্বোচ্চ আবেদন পড়েছে পর্তুগাল বনাম কলম্বিয়া ম্যাচে, যেখানে মুখোমুখি হবেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জেমস রদ্রিগেজ।

তৃতীয় ও শেষ ধাপের বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে টিকিটের উচ্চ মূল্যের কারণে ফিফা সমালোচনার মুখে পড়েছে। গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম ১৮০ থেকে ৭০০ ডলার, আর ফাইনালের সর্বনিম্ন মূল্য ৪,১৮৫ ডলার, সর্বোচ্চ ৮,৬৮০ ডলার।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সব ম্যাচের টিকিট কিনলে একজন সমর্থকের খরচ হতে পারে ৭,০০০ ডলারেরও বেশি। ইউরোপের সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) এই দামকে ‘অতিরিক্ত ও অযৌক্তিক’ আখ্যা দিয়েছে এবং ফিফার কাছে অবিলম্বে টিকিট বিক্রি স্থগিত করার দাবি জানিয়েছে।

তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টিকিটের দাম ছিল ২৫–৪৭৫ ডলার, আর ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ দাম ছিল প্রায় ১,৬০০ ডলার। এবার ফিফা প্রথমবারের মতো ‘ডাইনামিক প্রাইসিং’ চালু করেছে, যার ফলে চাহিদার ভিত্তিতে টিকিটের দাম বাড়বে বা কমবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাদরাসার ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও গুলি উদ্ধার

» আগামী এক বছরের মধ্যে রূপগঞ্জের দুই সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে : সেতু প্রতিমন্ত্রী

» জুলাই সনদের ফয়সালা সংসদে না হলে রাজপথে হবে: গোলাম পরওয়ার

» জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

» গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী

» বিভাগে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জন গ্রেফতার

» পুলিশের অভিযানে ১০ মাদক কারবারি গ্রেফতার

» সোনারগাঁয়ে শপিংমলে অগ্নিকাণ্ড

» ট্রাক উল্টে রেললাইন ব্লক, কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিশ্বকাপে যে ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির তৃতীয় ধাপে প্রথম ২৪ ঘণ্টায় ফিফা প্রায় ৫০ লাখ আবেদন পেয়েছে। সবচেয়ে বেশি চাহিদা এসেছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে। এরপর রয়েছে কলম্বিয়া, ইংল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও অস্ট্রেলিয়া।

গ্রুপ পর্বের মধ্যে সর্বোচ্চ আবেদন পড়েছে পর্তুগাল বনাম কলম্বিয়া ম্যাচে, যেখানে মুখোমুখি হবেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জেমস রদ্রিগেজ।

তৃতীয় ও শেষ ধাপের বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে টিকিটের উচ্চ মূল্যের কারণে ফিফা সমালোচনার মুখে পড়েছে। গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিটের দাম ১৮০ থেকে ৭০০ ডলার, আর ফাইনালের সর্বনিম্ন মূল্য ৪,১৮৫ ডলার, সর্বোচ্চ ৮,৬৮০ ডলার।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সব ম্যাচের টিকিট কিনলে একজন সমর্থকের খরচ হতে পারে ৭,০০০ ডলারেরও বেশি। ইউরোপের সমর্থক সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) এই দামকে ‘অতিরিক্ত ও অযৌক্তিক’ আখ্যা দিয়েছে এবং ফিফার কাছে অবিলম্বে টিকিট বিক্রি স্থগিত করার দাবি জানিয়েছে।

তথ্য অনুযায়ী, ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টিকিটের দাম ছিল ২৫–৪৭৫ ডলার, আর ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ দাম ছিল প্রায় ১,৬০০ ডলার। এবার ফিফা প্রথমবারের মতো ‘ডাইনামিক প্রাইসিং’ চালু করেছে, যার ফলে চাহিদার ভিত্তিতে টিকিটের দাম বাড়বে বা কমবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com