ইমরান খানের পক্ষে যে আকুতি জানালেন সাবেক স্ত্রী জেমিমা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্কের কাছে প্রকাশ্যে একটি আবেদন জানিয়েছেন। তার অভিযোগ, ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে জেমিমা যে পোস্টগুলো করছেন, সেগুলো প্ল্যাটফর্মটিতে দমিয়ে রাখা হচ্ছে বা ইচ্ছাকৃতভাবে মানুষের কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না।

জেমিমা বলেন, পাকিস্তানি কর্তৃপক্ষ ইমরান খানের সঙ্গে যেভাবে আচরণ করছে এবং তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে দেওয়া আপডেটগুলো ‘জনগণের কাছে পৌঁছায় না।’ তিনি ইলন মাস্ককে অনুরোধ করেন, তার অ্যাকাউন্টে যে ‘ভিজিবিলিটি ফিল্টারিং’ বা দৃশ্যমানতা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি মনে করছেন, তা যেন ঠিক করা হয়।

এক্সে দেওয়া পোস্টে জেমিমা গোল্ডস্মিথ বলেন, তার দুই ছেলেকে তাদের বাবার সঙ্গে দেখা করতে বা কথা বলতে দেওয়া হচ্ছে না। তিনি দাবি করেন, ইমরান খানকে গত ২২ মাস ধরে ‘অবৈধভাবে’ একাকী কারাবন্দি করে রাখা হয়েছে। তার ভাষায়, এক্সই এখন ‘একমাত্র জায়গা’, যেখানে তিনি বিশ্ববাসীকে জানাতে পারেন যে, পিটিআই নেতা ইমরান খান একজন ‘রাজনৈতিক বন্দি’। তিনি মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত।

তবে তিনি অভিযোগ করেন, পাকিস্তানের ভেতরে এবং আন্তর্জাতিক পর্যায়ে তার পোস্টগুলোর পৌঁছানোর ক্ষমতা প্রায় শূন্যে নামিয়ে আনা হয়েছে। তিনি লিখেছেন, আপনি বাকস্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিলেন- ‘কথা বলার স্বাধীনতা, কিন্তু কেউ শুনবে না’ এমন কিছুর নয়। এক্সে জেমিমার পোস্টের অংশবিশেষ ছিল এমন- ‘হ্যাশট্যাগ ইলন মাস্কের কাছে একটি ব্যক্তিগত আবেদন-
“আমার দুই ছেলেকে তাদের বাবা ইমরান খানের সঙ্গে দেখা করতে বা কথা বলতে দেওয়া হয়নি। ইমরান খানকে ২২ মাস ধরে একাকী কারাবন্দি করে রাখা হয়েছে, যা জাতিসংঘের আইন অনুযায়ী অবৈধ। এক্সই এখন একমাত্র জায়গা, যেখানে আমরা বিশ্বকে বলতে পারি যে তিনি একজন রাজনৈতিক বন্দি…।”

জেমিমা গোল্ডস্মিথ এর আগেও অভিযোগ করেন, পাকিস্তানি কর্তৃপক্ষ তার ছেলেদের বাবার সঙ্গে কথা বলতে বাধা দিচ্ছে এবং এমনকি তারা দেশে গেলে গ্রেফতারের হুমকিও দেওয়া হয়েছে। এ সপ্তাহে ইমরান খানের বোন আলিমা খানও তার ভাইয়ের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বুধবার আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আট মাস ধরে আমরা এখানে আসছি। প্রতি মঙ্গলবার আমরা এসে বসি। আমাদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তাকে নির্যাতন করা হচ্ছে। তাকে বেআইনিভাবে একাকী আটকে রাখা হয়েছে। ইমরান খানের ওপর এই নির্যাতন বন্ধ করা উচিত। সূত্র: ডেইলি মেইল

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অভিযান চালিয়ে ২৬ লিটার বাংলাদেশি ডিজেল জ্বালানি তেল জব্দ

» ইরানের হত্যাকাণ্ড : নিরাপদে হাসছেন ট্রাম্প

» সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করতে হবে : তথ্যমন্ত্রী

» মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

» বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা

» স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

» অভিযুক্ত গ্রেফতার ফ্লোরিডায় বাংলাদেশি দোকান কর্মচারিকে পিটিয়ে হত্যা

» ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

» আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইমরান খানের পক্ষে যে আকুতি জানালেন সাবেক স্ত্রী জেমিমা

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্কের কাছে প্রকাশ্যে একটি আবেদন জানিয়েছেন। তার অভিযোগ, ইমরান খানের বর্তমান পরিস্থিতি নিয়ে জেমিমা যে পোস্টগুলো করছেন, সেগুলো প্ল্যাটফর্মটিতে দমিয়ে রাখা হচ্ছে বা ইচ্ছাকৃতভাবে মানুষের কাছে পৌঁছতে দেওয়া হচ্ছে না।

জেমিমা বলেন, পাকিস্তানি কর্তৃপক্ষ ইমরান খানের সঙ্গে যেভাবে আচরণ করছে এবং তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া নিয়ে দেওয়া আপডেটগুলো ‘জনগণের কাছে পৌঁছায় না।’ তিনি ইলন মাস্ককে অনুরোধ করেন, তার অ্যাকাউন্টে যে ‘ভিজিবিলিটি ফিল্টারিং’ বা দৃশ্যমানতা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি মনে করছেন, তা যেন ঠিক করা হয়।

এক্সে দেওয়া পোস্টে জেমিমা গোল্ডস্মিথ বলেন, তার দুই ছেলেকে তাদের বাবার সঙ্গে দেখা করতে বা কথা বলতে দেওয়া হচ্ছে না। তিনি দাবি করেন, ইমরান খানকে গত ২২ মাস ধরে ‘অবৈধভাবে’ একাকী কারাবন্দি করে রাখা হয়েছে। তার ভাষায়, এক্সই এখন ‘একমাত্র জায়গা’, যেখানে তিনি বিশ্ববাসীকে জানাতে পারেন যে, পিটিআই নেতা ইমরান খান একজন ‘রাজনৈতিক বন্দি’। তিনি মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত।

তবে তিনি অভিযোগ করেন, পাকিস্তানের ভেতরে এবং আন্তর্জাতিক পর্যায়ে তার পোস্টগুলোর পৌঁছানোর ক্ষমতা প্রায় শূন্যে নামিয়ে আনা হয়েছে। তিনি লিখেছেন, আপনি বাকস্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিলেন- ‘কথা বলার স্বাধীনতা, কিন্তু কেউ শুনবে না’ এমন কিছুর নয়। এক্সে জেমিমার পোস্টের অংশবিশেষ ছিল এমন- ‘হ্যাশট্যাগ ইলন মাস্কের কাছে একটি ব্যক্তিগত আবেদন-
“আমার দুই ছেলেকে তাদের বাবা ইমরান খানের সঙ্গে দেখা করতে বা কথা বলতে দেওয়া হয়নি। ইমরান খানকে ২২ মাস ধরে একাকী কারাবন্দি করে রাখা হয়েছে, যা জাতিসংঘের আইন অনুযায়ী অবৈধ। এক্সই এখন একমাত্র জায়গা, যেখানে আমরা বিশ্বকে বলতে পারি যে তিনি একজন রাজনৈতিক বন্দি…।”

জেমিমা গোল্ডস্মিথ এর আগেও অভিযোগ করেন, পাকিস্তানি কর্তৃপক্ষ তার ছেলেদের বাবার সঙ্গে কথা বলতে বাধা দিচ্ছে এবং এমনকি তারা দেশে গেলে গ্রেফতারের হুমকিও দেওয়া হয়েছে। এ সপ্তাহে ইমরান খানের বোন আলিমা খানও তার ভাইয়ের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বুধবার আদিয়ালা জেলের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, আট মাস ধরে আমরা এখানে আসছি। প্রতি মঙ্গলবার আমরা এসে বসি। আমাদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। তাকে নির্যাতন করা হচ্ছে। তাকে বেআইনিভাবে একাকী আটকে রাখা হয়েছে। ইমরান খানের ওপর এই নির্যাতন বন্ধ করা উচিত। সূত্র: ডেইলি মেইল

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com