মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  মালয়েশিয়ার তেরেঙ্গানুতে পৃথক দুই অভিযানে বাংলাদেশিসহ ৫৬ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের পাঁচটি জেলায় চালানো এসব অভিযানে গ্রেফতার ব্যক্তিদের বেশিরভাগই নির্মাণশ্রমিক।

অভিযানটি বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত হয়, যেখানে মোট ৯২ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ৪২ জনের ভিসা ও ডকুমেন্টেশনে বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া যায়।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নোর জানান, প্রথম অভিযানে কুয়ালানেরুস, কুয়ালাতেরেঙ্গানু এবং সেতিউ জেলার সাতটি নির্মাণসাইটে তল্লাশি চালিয়ে ৪২ জন বাংলাদেশি ধরা পড়ে।

ইমিগ্রেশন আইন ১৯৫২/৬৩ অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হচ্ছে।

২৭ জনকে পারমিট বা ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে, ১৩ জনকে বৈধ ভ্রমণ নথি না থাকায় এবং আরও দুইজনকে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

এছাড়া দ্বিতীয় অভিযানে কুয়ালাতেরেঙ্গানু, মারাং ও দুঙ্গুন জেলার ১০টি স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে আরও ১৪ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ—প্রতিটি দেশ থেকে পাঁচজন করে, থাইল্যান্ডের তিনজন এবং মিয়ানমারের একজন রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫৬ অভিবাসী গ্রেফতার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  মালয়েশিয়ার তেরেঙ্গানুতে পৃথক দুই অভিযানে বাংলাদেশিসহ ৫৬ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। রাজ্যের পাঁচটি জেলায় চালানো এসব অভিযানে গ্রেফতার ব্যক্তিদের বেশিরভাগই নির্মাণশ্রমিক।

অভিযানটি বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত হয়, যেখানে মোট ৯২ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ৪২ জনের ভিসা ও ডকুমেন্টেশনে বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া যায়।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নোর জানান, প্রথম অভিযানে কুয়ালানেরুস, কুয়ালাতেরেঙ্গানু এবং সেতিউ জেলার সাতটি নির্মাণসাইটে তল্লাশি চালিয়ে ৪২ জন বাংলাদেশি ধরা পড়ে।

ইমিগ্রেশন আইন ১৯৫২/৬৩ অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হচ্ছে।

২৭ জনকে পারমিট বা ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে, ১৩ জনকে বৈধ ভ্রমণ নথি না থাকায় এবং আরও দুইজনকে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

এছাড়া দ্বিতীয় অভিযানে কুয়ালাতেরেঙ্গানু, মারাং ও দুঙ্গুন জেলার ১০টি স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে আরও ১৪ জন অভিবাসীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ—প্রতিটি দেশ থেকে পাঁচজন করে, থাইল্যান্ডের তিনজন এবং মিয়ানমারের একজন রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৪৯ বছরের মধ্যে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com