ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক : ধর্ষণ মামলায় জাতীয় ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক মো. সামিউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

অভিযোগপত্রে বলা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ভুক্তভোগী তরুণীকে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেন রায়হান। এ ঘটনায় গত ১ আগস্ট তরুণী গুলশান থানায় মামলা করেন। মামলার অভিযোগ অনুযায়ী, গত ৩১ জানুয়ারি ঘুরতে যাওয়ার কথা বলে তোফায়েল তরুণীকে গুলশানের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে আরও কয়েকবার ধর্ষণ করেন।

উল্লেখ্য, মামলার পর গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন তোফায়েল। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হলেও তিনি তা করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক : ধর্ষণ মামলায় জাতীয় ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক মো. সামিউল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

অভিযোগপত্রে বলা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ভুক্তভোগী তরুণীকে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করেন রায়হান। এ ঘটনায় গত ১ আগস্ট তরুণী গুলশান থানায় মামলা করেন। মামলার অভিযোগ অনুযায়ী, গত ৩১ জানুয়ারি ঘুরতে যাওয়ার কথা বলে তোফায়েল তরুণীকে গুলশানের একটি হোটেলে নিয়ে ধর্ষণ করেন। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে আরও কয়েকবার ধর্ষণ করেন।

উল্লেখ্য, মামলার পর গত ২৪ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন তোফায়েল। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হলেও তিনি তা করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com