পাটগ্রামে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তিনজন বাংলাদেশী নাগরিক ও ভারতীয় গরু আটক

আসাদ হোসেন রিফাতঃ  পৃথক পৃথক অভিযানে, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তিনজন বাংলাদেশী নাগরিক ও ভারতীয় তিনটি গরু আটক করেছে বিজিবি।
জানাগেছে, লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে তিস্তা ব্যাটালিয়নের অধিনস্থ ধরলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বিজিবি টহল দলের হাতে ০৩ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। অপর দিকে সীমান্ত এলাকায় পৃথকভাবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির টহলদল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ০৩টি ভারতীয় গরু আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিক তিনজন হলেন, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ী গ্রামের শ্রী সুধির চন্দ্রের ছেলে শ্রী অনিল চন্দ্র (২৮), অনিল চন্দ্রের স্ত্রী শ্রীমতি লিপিরানী (২৫) এবং তার তিন বছর বয়সী মেয়ে শ্রীমতি অর্ন্বপূন্না (০৩)। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে হাতীবান্ধা থানায় সোপর্দ করছে বিজিবি।
সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন এর অধিনস্থ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিজিবির হাতে মালিকবিহীন আটককৃত ভারতীয় গরুর মূল্য- ১,৯০,০০০/- (এক লক্ষ নব্বই হাজার) টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) মিডিয়া সেল প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে, মূহুর্তেই ঝরল ৫ প্রাণ

» দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে খলিলুর রহমান ও আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক

» যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

» সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

» নাহিদ ইসলামের মধ্যে আমার যৌবনের নিজেকে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী

» Dhaka North is ready: আসিফ মাহমুদের চার শব্দের স্ট্যাটাস

» ফ্যাসিবাদ ফেরার সুযোগ নেই, সংস্কার বাস্তবায়ন করতে হবে: জামায়াত নেতা জুবায়ের

» সফর সংক্ষিপ্ত নিয়ে জামায়াত আমির বললেন, ‘একান্ত প্রয়োজনে মালয়েশিয়া সফর স্থগিত’

» আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক

» রাজনৈতিক কারণে ঢাকাকে দুই ভাগ করা হয়: আব্দুস সালাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পাটগ্রামে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তিনজন বাংলাদেশী নাগরিক ও ভারতীয় গরু আটক

আসাদ হোসেন রিফাতঃ  পৃথক পৃথক অভিযানে, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় তিনজন বাংলাদেশী নাগরিক ও ভারতীয় তিনটি গরু আটক করেছে বিজিবি।
জানাগেছে, লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে তিস্তা ব্যাটালিয়নের অধিনস্থ ধরলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বিজিবি টহল দলের হাতে ০৩ জন বাংলাদেশী নাগরিক আটক হয়েছে। অপর দিকে সীমান্ত এলাকায় পৃথকভাবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবির টহলদল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ০৩টি ভারতীয় গরু আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিক তিনজন হলেন, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ী গ্রামের শ্রী সুধির চন্দ্রের ছেলে শ্রী অনিল চন্দ্র (২৮), অনিল চন্দ্রের স্ত্রী শ্রীমতি লিপিরানী (২৫) এবং তার তিন বছর বয়সী মেয়ে শ্রীমতি অর্ন্বপূন্না (০৩)। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে হাতীবান্ধা থানায় সোপর্দ করছে বিজিবি।
সীমান্তে তিস্তা ব্যাটালিয়ন এর অধিনস্থ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বিজিবির হাতে মালিকবিহীন আটককৃত ভারতীয় গরুর মূল্য- ১,৯০,০০০/- (এক লক্ষ নব্বই হাজার) টাকা।
তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) মিডিয়া সেল প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com