বাংলাদেশের ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : এক বছরের বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড আগেই ভেঙে দিয়েছিল। আর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে রেকর্ডটিকে নিয়ে গেল ভিন্ন এক উচ্চতায়। প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে ২০০ বা তার বেশি ছক্কা হাঁকানোর কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ।

পূর্বে বাংলাদেশের এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা ছিল্ক ১২২টি, ২০২৪ সালে। চলতি বছর যা কিনা ২০৬টি। ৩০ টি-টোয়েন্টি ম্যাচে দুশোর বেশি ছক্কা হাঁকালো বাংলাদেশের ব্যাটাররা।

বাংলাদেশের মোট ১৮ ব্যাটার ছক্কা মেরেছেন এই বছর। টপ অর্ডারের চার ব্যাটার তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানের ব্যাট থেকে এসেছে ১২৭টি ছক্কা।

তবে এককভাবে সবচেয়ে বেশি ৪১ ছক্কা এসেছে ওপেনার তানজিদ তামিমের ব্যাট থেকে। যা এক বছরে বাংলাদেশের হয়ে কোনো ব্যাটারের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ৩৪ ছক্কা মেরে দ্বিতীয় অবস্থানে ওপেনার পারভেজ হোসেন ইমন।

এশিয়া কাপ থেকে নিজেকে নতুন করে চেনানো সাইফ মেরেছেন ২৯ ছক্কা। ২৩টি মেরেছেন এই সংস্করণের অধিনায়ক লিটন। জাকের আলীর ব্যাট থেকে এসেছে ১৯টি ছক্কা। এর বাইরে ১০টির বেশি ছক্কা মেরেছেন শুধু তাওহিদ হৃদয়। তার নামের পাশে ছক্কা ১৪টি।

চলমান বছর অতিরিক্ত ছাড়া ৪২২৯ রান এসেছে বাংলাদেশের বোর্ডে। যার ২৯ শতাংশ ছক্কা থেকে। কেবল ছক্কা নয়, চলতি বছর নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি চারও মেরেছে বাংলাদেশ, ২৯৮টি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় দুই লাখ টাকা ছিনতাই

» ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতা গ্রেফতার

» আজ সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» চুমু কাণ্ডে কাজল ‘এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাদ দিতে পারিনি’

» রাজধানীতে ফুটপাত দখলমুক্ত করতে যৌথ অভিযান

» বারে অভিযান চালিয়ে অন্তত ১৪০ জন আটক

» রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ

» ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

» পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ

» শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশের ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : এক বছরের বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ ছক্কার রেকর্ড আগেই ভেঙে দিয়েছিল। আর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে রেকর্ডটিকে নিয়ে গেল ভিন্ন এক উচ্চতায়। প্রথমবারের মতো এক পঞ্জিকাবর্ষে ২০০ বা তার বেশি ছক্কা হাঁকানোর কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ।

পূর্বে বাংলাদেশের এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা ছিল্ক ১২২টি, ২০২৪ সালে। চলতি বছর যা কিনা ২০৬টি। ৩০ টি-টোয়েন্টি ম্যাচে দুশোর বেশি ছক্কা হাঁকালো বাংলাদেশের ব্যাটাররা।

বাংলাদেশের মোট ১৮ ব্যাটার ছক্কা মেরেছেন এই বছর। টপ অর্ডারের চার ব্যাটার তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানের ব্যাট থেকে এসেছে ১২৭টি ছক্কা।

তবে এককভাবে সবচেয়ে বেশি ৪১ ছক্কা এসেছে ওপেনার তানজিদ তামিমের ব্যাট থেকে। যা এক বছরে বাংলাদেশের হয়ে কোনো ব্যাটারের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ৩৪ ছক্কা মেরে দ্বিতীয় অবস্থানে ওপেনার পারভেজ হোসেন ইমন।

এশিয়া কাপ থেকে নিজেকে নতুন করে চেনানো সাইফ মেরেছেন ২৯ ছক্কা। ২৩টি মেরেছেন এই সংস্করণের অধিনায়ক লিটন। জাকের আলীর ব্যাট থেকে এসেছে ১৯টি ছক্কা। এর বাইরে ১০টির বেশি ছক্কা মেরেছেন শুধু তাওহিদ হৃদয়। তার নামের পাশে ছক্কা ১৪টি।

চলমান বছর অতিরিক্ত ছাড়া ৪২২৯ রান এসেছে বাংলাদেশের বোর্ডে। যার ২৯ শতাংশ ছক্কা থেকে। কেবল ছক্কা নয়, চলতি বছর নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি চারও মেরেছে বাংলাদেশ, ২৯৮টি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com