কোটি মানুষের দোয়ায় খালেদা জিয়া ফের জনগণের মাঝে ফিরে আসবেন: রিজভী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দেশের কোটি কোটি মানুষের দোয়ায় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া আবারও জনগণের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করার কারণেই বেগম জিয়া জনগণের ভালোবাসা পেয়েছেন। শুধু বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠন নয়, পুরো জাতিই আজ তার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করছে।

তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিএনপির চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাবন্দি করেছিল। এ সময় সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান রুহুল কবির রিজভী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মাদকের ছোবলে অনেক পরিবারের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে : ভূমিমন্ত্রী

» শিবিরের ‘ফর্মুলায়’ তরুণদের মাদক থেকে বিরত রাখা সম্ভব: নুরুল ইসলাম

» সুশান্তের মৃত্যুর পর কেউ কাজ দেয়নি: রিয়া চক্রবর্তী

» মানবপাচার মামলায় প্রধান আসামি গ্রেফতার

» আমরা সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই: ডা. জাহিদ

» প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে শোডাউন নয়, নেতাকর্মীদের বিএনপির নির্দেশ

» গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব

» চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

» দুলাভাই বাহিনী প্রধান গ্রেপ্তার

» ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার ,আটক ১

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কোটি মানুষের দোয়ায় খালেদা জিয়া ফের জনগণের মাঝে ফিরে আসবেন: রিজভী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : দেশের কোটি কোটি মানুষের দোয়ায় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া আবারও জনগণের মাঝে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করার কারণেই বেগম জিয়া জনগণের ভালোবাসা পেয়েছেন। শুধু বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠন নয়, পুরো জাতিই আজ তার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করছে।

তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিএনপির চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাবন্দি করেছিল। এ সময় সয়াবিন তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান রুহুল কবির রিজভী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com