ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, একাডেমিক কার্যক্রম থেকে দুজনকে অব্যাহতি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে আওয়ামীপন্থী তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

তারা হলেন- ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।

সভায় জুলাই অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের পক্ষ নেওয়ার অভিযোগে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গেয়ে আলোচিত শিক্ষক তাশরিক-ই-হাবিবকেও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।এছাড়াও জুলাই অভ্যুত্থানে সমালোচিত ভূমিকায় সাবেক ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সভার এক সদস্য জানান, বাংলা বিভাগের একাডেমিক কমিটি কর্তৃক সুপারিশ অনুযায়ী বাংলা বিভাগের শিক্ষক তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছিল।
এ ছাড়াও সভায় ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত গোলাম রব্বানীর সাধারণ সম্পাদক (জিএস) পদ বাতিল এবং উক্ত পদে জিএস প্রার্থী রাশেদ খানকে বিবেচনার জন্য আইন উপদেষ্টার মতামতের জন্য পাঠানো হয়েছে।

এর আগে গত বছরের নভেম্বরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় তা বাতিল এবং একই সঙ্গে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তার জিএস পদ অবৈধ ঘোষণার সুপারিশ করেছিল একাডেমিক কাউন্সিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

» সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

» মাদক মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

» বিএনপি কর্মী হত্যাকাণ্ডের এজাহারভুক্ত এক নম্বর আসামি গ্রেপ্তার

» হাত-পা বেঁধে গৃহবধূ হত্যা : ৪ আসামি গ্রেপ্তার

» নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামের জামিন

» ধানমন্ডিতে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় এইচআরএসএসের উদ্বেগ

» চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

» হামলা-নাশকতার অভিযোগে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীসহ আটক ৮৪

» প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, একাডেমিক কার্যক্রম থেকে দুজনকে অব্যাহতি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে আওয়ামীপন্থী তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

তারা হলেন- ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।

সভায় জুলাই অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের পক্ষ নেওয়ার অভিযোগে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গেয়ে আলোচিত শিক্ষক তাশরিক-ই-হাবিবকেও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।এছাড়াও জুলাই অভ্যুত্থানে সমালোচিত ভূমিকায় সাবেক ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সভার এক সদস্য জানান, বাংলা বিভাগের একাডেমিক কমিটি কর্তৃক সুপারিশ অনুযায়ী বাংলা বিভাগের শিক্ষক তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছিল।
এ ছাড়াও সভায় ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত গোলাম রব্বানীর সাধারণ সম্পাদক (জিএস) পদ বাতিল এবং উক্ত পদে জিএস প্রার্থী রাশেদ খানকে বিবেচনার জন্য আইন উপদেষ্টার মতামতের জন্য পাঠানো হয়েছে।

এর আগে গত বছরের নভেম্বরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় তা বাতিল এবং একই সঙ্গে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তার জিএস পদ অবৈধ ঘোষণার সুপারিশ করেছিল একাডেমিক কাউন্সিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com