ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
আজ সকাল ৮টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।








