৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না: বিআরটিএ চেয়ারম্যান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নিয়েছে সরকার।

আজ সিলেটে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘উপদেষ্টার নির্দেশে দেশব্যাপী এই প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক লাইসেন্স নিশ্চিতে ৬০ ঘণ্টা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।’

চেয়ারম্যান বলেন, ‘দেশে দুর্ঘটনার ৭৩ ভাগ ঘটছে মোটরসাইকেলের কারণে। তাই মানসম্পন্ন বিআরটিএ অনুমোদিত হেলমেট পরার জন্য সবাইকে আহ্বান জানাই।’

এর আগে, সকালে সিলেটের আলমপুর বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেট প্রাপ্তির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর পরিচালক রুবাইয়াৎ-ই-আশিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী ডালিম উদ্দিন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শুরু

» প্রধানমন্ত্রীর সফর ঘিরে উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: রিজভী

» পদ্মা নদীতে জেলের জালে ধরা পরল ১ কেজি ৮০০ গ্রাম ইলিশ মাছ

» আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

» পেয়ে হারাবার জীবন দ্বন্দ্ব

» সালমান শাহের দেহাবশেষ উত্তোলন ঠেকাতে আইনি লড়াইয়ের প্রস্তুতি পরিবারের

» নোবিপ্রবিতে হিলশা পপুলেশন বৃদ্ধি সংক্রান্ত প্রজেক্টের ইনসেপশন কর্মশালা

» কারাগারে অসুস্থ কারাবন্দির ঢামেকে মৃত্যু

» প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি: পররাষ্ট্র সচিব

» মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না: বিআরটিএ চেয়ারম্যান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, ৬০ ঘণ্টার প্রশিক্ষণ ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নিয়েছে সরকার।

আজ সিলেটে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘উপদেষ্টার নির্দেশে দেশব্যাপী এই প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক লাইসেন্স নিশ্চিতে ৬০ ঘণ্টা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে।’

চেয়ারম্যান বলেন, ‘দেশে দুর্ঘটনার ৭৩ ভাগ ঘটছে মোটরসাইকেলের কারণে। তাই মানসম্পন্ন বিআরটিএ অনুমোদিত হেলমেট পরার জন্য সবাইকে আহ্বান জানাই।’

এর আগে, সকালে সিলেটের আলমপুর বিআরটিসি বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেট প্রাপ্তির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএর পরিচালক রুবাইয়াৎ-ই-আশিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআরটিএ, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী ডালিম উদ্দিন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই প্রশিক্ষণের আয়োজন করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com