শীর্ষস্থানীয় ব্র্যান্ড নিয়ে এলিট গ্রাহকদের জন্য ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৫: দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে একসঙ্গে নিয়ে রবি আজিয়াটা পিএলসি আয়োজন করেছে ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’। রবি এলিট গ্রাহকদের জীবনযাত্রায় আরো উন্নত অভিজ্ঞতা দিতে আয়োজিত এই ফেস্টে প্রচলিত অফারের বাইরেও থাকছে প্রিমিয়াম সুবিধা, নির্বাচিত ডিল ও নানা আয়োজন, যা পাওয়া যাবে ফ্যাশন,
লাইফস্টাইল, ট্রাভেল, ডাইনিং এবং ওয়েলনেসের মতো ক্যাটাগরিতে।

এ বছরের সুপার ফেস্টে লাইফস্টাইল, হসপিটালিটি, হেলথকেয়ার, অটোমোটিভ ও ফ্যাশন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়সহ দেয়া হচ্ছে নানা বিশেষ অফার। একাধিক বিশেষ সুবিধা যুক্ত হয়েছে। আগামী দুই সপ্তাহ রবি’র ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধারাবাহিকভাবে এসব অফার পাওয়া যাবে, যাতে এলিট সদস্যরা আরও সহজে ও সুবিধাজনকভাবে সেবা
নিতে পারেন।

অনুষ্ঠানে চলমান সহযোগিতার স্বীকৃতি হিসেবে অংশীদার প্রতিষ্ঠানগুলোকে স্মারক ক্রেস্ট ও সম্মাননা উপহার প্রদান করে রবি। বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যার মাধ্যমে গ্রাহকদের জন্য উন্নত অভিজ্ঞতা প্রদানের জন্য যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নতুনভাবে সাজানো রবি এলিট ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন, যা আরও আধুনিক, ব্যবহারবান্ধব ও স্বচ্ছন্দ ইন্টারফেসের মাধ্যমে এলিট গ্রাহকদের ডিজিটাল যাত্রাকে করবে সমৃদ্ধ। একই সঙ্গে রবি এলিট ও রবি ব্র্যান্ড টিমের যৌথ ব্র্যান্ডিং উদ্যোগের ঘোষণাও দেওয়া হয়, যা ভবিষ্যতে গ্রাহকদের জন্য নির্বাচিত ও আরো উচ্চমানের অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “রবিতে আমরা এলিট গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। রবি এলিট সুপার ফেস্ট ২০২৫ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যেখানে সুচিন্তিত পার্টনারশিপ, বিশেষ অফার এবং উন্নত ডিজিটাল অভিজ্ঞতার সমন্বয় গ্রাহকদের জন্য অর্থপূর্ণ সেবা নিশ্চিত করবে।”
রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রাহক অভিজ্ঞতাকে আরও পরিশীলিত ও স্মরণীয় করে গড়ে তোলার অব্যাহত প্রচেষ্টা তুলে ধরেন তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বিশ্ববিদ্যালয় কেবল সনদ বিতরণের প্রতিষ্ঠান নয়, হতে হবে উৎকর্ষের কেন্দ্র: শিক্ষামন্ত্রী

» পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ল ৩৬ থেকে ৪৩ শতাংশ: মাহদী আমিন

» মজুরি ঘোষণার পরও গাজীপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষ

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৭ ,মামলা ৪৪টি

» চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ৪টি পরিবহনের বাস চলাচল বন্ধ

» বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ চাচা-ভাতিজা গ্রেফতার

» জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু

» ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩জন গ্রেফতার

» দেশীয় অস্ত্র ও গুলিসহ ৩ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

» দুঃখ প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

শীর্ষস্থানীয় ব্র্যান্ড নিয়ে এলিট গ্রাহকদের জন্য ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৫: দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে একসঙ্গে নিয়ে রবি আজিয়াটা পিএলসি আয়োজন করেছে ‘রবি এলিট সুপার ফেস্ট ২০২৫’। রবি এলিট গ্রাহকদের জীবনযাত্রায় আরো উন্নত অভিজ্ঞতা দিতে আয়োজিত এই ফেস্টে প্রচলিত অফারের বাইরেও থাকছে প্রিমিয়াম সুবিধা, নির্বাচিত ডিল ও নানা আয়োজন, যা পাওয়া যাবে ফ্যাশন,
লাইফস্টাইল, ট্রাভেল, ডাইনিং এবং ওয়েলনেসের মতো ক্যাটাগরিতে।

এ বছরের সুপার ফেস্টে লাইফস্টাইল, হসপিটালিটি, হেলথকেয়ার, অটোমোটিভ ও ফ্যাশন ক্যাটাগরিতে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়সহ দেয়া হচ্ছে নানা বিশেষ অফার। একাধিক বিশেষ সুবিধা যুক্ত হয়েছে। আগামী দুই সপ্তাহ রবি’র ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধারাবাহিকভাবে এসব অফার পাওয়া যাবে, যাতে এলিট সদস্যরা আরও সহজে ও সুবিধাজনকভাবে সেবা
নিতে পারেন।

অনুষ্ঠানে চলমান সহযোগিতার স্বীকৃতি হিসেবে অংশীদার প্রতিষ্ঠানগুলোকে স্মারক ক্রেস্ট ও সম্মাননা উপহার প্রদান করে রবি। বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যার মাধ্যমে গ্রাহকদের জন্য উন্নত অভিজ্ঞতা প্রদানের জন্য যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নতুনভাবে সাজানো রবি এলিট ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন, যা আরও আধুনিক, ব্যবহারবান্ধব ও স্বচ্ছন্দ ইন্টারফেসের মাধ্যমে এলিট গ্রাহকদের ডিজিটাল যাত্রাকে করবে সমৃদ্ধ। একই সঙ্গে রবি এলিট ও রবি ব্র্যান্ড টিমের যৌথ ব্র্যান্ডিং উদ্যোগের ঘোষণাও দেওয়া হয়, যা ভবিষ্যতে গ্রাহকদের জন্য নির্বাচিত ও আরো উচ্চমানের অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “রবিতে আমরা এলিট গ্রাহকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। রবি এলিট সুপার ফেস্ট ২০২৫ সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন, যেখানে সুচিন্তিত পার্টনারশিপ, বিশেষ অফার এবং উন্নত ডিজিটাল অভিজ্ঞতার সমন্বয় গ্রাহকদের জন্য অর্থপূর্ণ সেবা নিশ্চিত করবে।”
রবির হেড অব মার্কেটিং শওকত কাদের চৌধুরীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রাহক অভিজ্ঞতাকে আরও পরিশীলিত ও স্মরণীয় করে গড়ে তোলার অব্যাহত প্রচেষ্টা তুলে ধরেন তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com