ফেনসিডিলসহ ৩জন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানার বিপরীত পাশে লৌহজং উপজেলার খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার  রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- শমসের আলী (৩২), মো. রানা (৩৮), ও অছির উদ্দিন (৪০)।

জেলা গোয়েন্দা শাখার তথ্য সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সিএনজি স্ট্যান্ড এলাকায় সন্দেহজনক অবস্থায় থাকা তিনজনকে আটক করে তল্লাশি করলে তাদের কাছে থাকা ৪০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ জানান, পদ্মা সেতু (উত্তর) থানায় এ ঘটনায় একটি এজাহার দাখিল করা হয়েছে। নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মন বাঁচে সময়ের আবর্তেই

» আমরা বিপুল ভোটে বিজয়ী হওয়ার প্রত্যাশা করছি : নজরুল ইসলাম

» ভোটের ছুটিতে খোলা থাকবে যেসব জরুরি সেবা

» রুহুল কবীর রিজভী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

» ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযান চালিয়ে ১৫ জন গ্রেফতার

» ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ ,বিক্রি ১০ হাজার টাকা

» ইরানে দুই হাজারের বেশি বন্দিকে ক্ষমা

» বুধবার সকাল থেকে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাবে : ইসি সানাউল্লাহ

» গৃহকর্মী নির্যাতন বিমানের সাবেক এমডি সাফিকুরসহ চারজন রিমান্ডে

» ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ফেনসিডিলসহ ৩জন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  মুন্সীগঞ্জের পদ্মা সেতু (উত্তর) থানার বিপরীত পাশে লৌহজং উপজেলার খানবাড়ী সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার  রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- শমসের আলী (৩২), মো. রানা (৩৮), ও অছির উদ্দিন (৪০)।

জেলা গোয়েন্দা শাখার তথ্য সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জের নির্দেশনায় এসআই পলাশ কান্তি রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় সিএনজি স্ট্যান্ড এলাকায় সন্দেহজনক অবস্থায় থাকা তিনজনকে আটক করে তল্লাশি করলে তাদের কাছে থাকা ৪০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ জানান, পদ্মা সেতু (উত্তর) থানায় এ ঘটনায় একটি এজাহার দাখিল করা হয়েছে। নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com