বসুন্ধরায় জমজমাট আয়োজনে কর্পোরেট ফুটসাল কাপ সম্পন্ন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বসুন্ধরা  স্পোর্টস সিটির ফুটসাল গ্রাউন্ডে শেষ হলো এক্সট্রিম স্পোর্টস আয়োজিত কর্পোরেট ফুটসাল কাপ সিজন-১।

দুই দিনব্যাপী (৭ ও ৮ নভেম্বর) এই প্রতিযোগিতা প্রাণবন্ত লড়াই, বন্ধুত্ব ও খেলাধুলার চেতনায় ভরপুর ছিল। এতে অংশ নেয় ১২টি কর্পোরেট দল।

অংশগ্রহণকারী দলগুলো হলো- অ্যাপিক্যাল ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, অপটিমাইজলি, জে টি আই (JTI), রেডিয়েন্ট ডাটা সিস্টেম, ফ্যাশন হাউস, আহসান গ্রুপ, শপআপ, পিএইচ ফ্যাক্টর, টেক ডাইভার্সিটি, মেট্রো এস্কেপ এবং সজীব গ্রুপ।

দুই দিনব্যাপী জমজমাট প্রতিযোগিতার শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলগুলোর নাম ঘোষণা করা হয়। কাপ চ্যাম্পিয়ন: ফ্যাশন হাউস, কাপ রানার-আপ: শপআপ, প্লেট চ্যাম্পিয়ন: অ্যাপিক্যাল ইন্ডাস্ট্রিজ, প্লেট রানার-আপ: পিএইচ ফ্যাক্টর, বোল চ্যাম্পিয়ন: জে টি আই, বোল রানার-আপ: রেডিয়েন্ট ডাটা সিস্টেম।

প্রথমবারের মতো আয়োজিত কর্পোরেট ফুটসাল কাপ সিজন-১ বাংলাদেশের কর্পোরেট খেলাধুলায় নতুন মাত্রা যোগ করেছে। আয়োজক এক্সট্রিম স্পোর্টস জানায়, এই সাফল্যের ধারাবাহিকতায় তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কর্পোরেট স্পোর্টস আয়োজনের পরিকল্পনা করছে যাতে কর্মজীবী মানুষের মধ্যে ফিটনেস, টিমওয়ার্ক ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব আরও প্রসারিত হয়।

টুর্নামেন্টের স্পনসর হিসেবে সহযোগিতা করে আহসান গ্রুপ, কোকা-কোলা, স্পোর্টস ওয়ার্ল্ড, টি স্পোর্টস এবং এয়ারঅস্ত্রা। তাদের সহায়তায় ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়। প্রত্যেকটি ম্যাচ টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়, যাতে দর্শকরা দেশজুড়ে খেলার প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে পারেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইয়াবাসহ যুবক আটক

» জামায়াত আমিরের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

» শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ তিন সহযোগীসহ গ্রেফতার

» সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত

» তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া, দাপুটে বাংলাদেশ

» মেহেরপুরে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

» পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ

» মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বসুন্ধরায় জমজমাট আয়োজনে কর্পোরেট ফুটসাল কাপ সম্পন্ন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বসুন্ধরা  স্পোর্টস সিটির ফুটসাল গ্রাউন্ডে শেষ হলো এক্সট্রিম স্পোর্টস আয়োজিত কর্পোরেট ফুটসাল কাপ সিজন-১।

দুই দিনব্যাপী (৭ ও ৮ নভেম্বর) এই প্রতিযোগিতা প্রাণবন্ত লড়াই, বন্ধুত্ব ও খেলাধুলার চেতনায় ভরপুর ছিল। এতে অংশ নেয় ১২টি কর্পোরেট দল।

অংশগ্রহণকারী দলগুলো হলো- অ্যাপিক্যাল ইন্ডাস্ট্রিজ, সিটি ব্যাংক, অপটিমাইজলি, জে টি আই (JTI), রেডিয়েন্ট ডাটা সিস্টেম, ফ্যাশন হাউস, আহসান গ্রুপ, শপআপ, পিএইচ ফ্যাক্টর, টেক ডাইভার্সিটি, মেট্রো এস্কেপ এবং সজীব গ্রুপ।

দুই দিনব্যাপী জমজমাট প্রতিযোগিতার শেষে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলগুলোর নাম ঘোষণা করা হয়। কাপ চ্যাম্পিয়ন: ফ্যাশন হাউস, কাপ রানার-আপ: শপআপ, প্লেট চ্যাম্পিয়ন: অ্যাপিক্যাল ইন্ডাস্ট্রিজ, প্লেট রানার-আপ: পিএইচ ফ্যাক্টর, বোল চ্যাম্পিয়ন: জে টি আই, বোল রানার-আপ: রেডিয়েন্ট ডাটা সিস্টেম।

প্রথমবারের মতো আয়োজিত কর্পোরেট ফুটসাল কাপ সিজন-১ বাংলাদেশের কর্পোরেট খেলাধুলায় নতুন মাত্রা যোগ করেছে। আয়োজক এক্সট্রিম স্পোর্টস জানায়, এই সাফল্যের ধারাবাহিকতায় তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কর্পোরেট স্পোর্টস আয়োজনের পরিকল্পনা করছে যাতে কর্মজীবী মানুষের মধ্যে ফিটনেস, টিমওয়ার্ক ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব আরও প্রসারিত হয়।

টুর্নামেন্টের স্পনসর হিসেবে সহযোগিতা করে আহসান গ্রুপ, কোকা-কোলা, স্পোর্টস ওয়ার্ল্ড, টি স্পোর্টস এবং এয়ারঅস্ত্রা। তাদের সহায়তায় ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়। প্রত্যেকটি ম্যাচ টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়, যাতে দর্শকরা দেশজুড়ে খেলার প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করতে পারেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com