মুশফিকও বললেন, যৌন হয়রানির প্রতি ‘জিরো টলারেন্স’

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যৌন হয়রানির অভিযোগ তুলে আলোচনার ঝড় তুলেছেন পেসার জাহানারা আলম। এক ইউটিউব চ্যানেলে তাঁর দেওয়া সাক্ষাৎকার ঘিরে তোলপাড় শুরু হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই। আপনি যেই হোন না কেন, অবস্থান যাই হোক না কেন।’

তিনি আরও লেখেন, ‘যদি অভিযোগগুলো প্রমাণিত হয়, তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দান করুন।’

লেখার পাশাপাশি মুশফিক ছবির মাধ্যমে ‘যৌন হয়রানির প্রতি জিরো টলারেন্স’ বার্তাও দিয়েছেন। এদিকে, জাহানারার অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিষয়টি নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজাও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বিসিবির বাইরেও সরকারি পর্যায়ে আলাদা তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিগগির জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

» যাকে বলা হয় ‘সর্বমন্ত্রী’, তিনি সব মন্ত্রণায়ল আজানও দেন ইকামতও দেন : ডা. শফিকুর রহমান

» ইয়াবাসহ যুবক আটক

» জামায়াত আমিরের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

» শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ তিন সহযোগীসহ গ্রেফতার

» সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত

» তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া, দাপুটে বাংলাদেশ

» মেহেরপুরে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মুশফিকও বললেন, যৌন হয়রানির প্রতি ‘জিরো টলারেন্স’

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : যৌন হয়রানির অভিযোগ তুলে আলোচনার ঝড় তুলেছেন পেসার জাহানারা আলম। এক ইউটিউব চ্যানেলে তাঁর দেওয়া সাক্ষাৎকার ঘিরে তোলপাড় শুরু হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুশফিক লিখেছেন, ‘সম্প্রতি আমাদের ক্রিকেট সম্প্রদায়ে ছড়িয়ে পড়া কিছু ভয়াবহ খবরের কথা জানতে পেরেছি। আমি যদিও ঘটনার দুই দিক বা পুরো সত্যটা জানি না, তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই পৃথিবীতে কোনো ধরনের হয়রানির স্থান নেই। আপনি যেই হোন না কেন, অবস্থান যাই হোক না কেন।’

তিনি আরও লেখেন, ‘যদি অভিযোগগুলো প্রমাণিত হয়, তাহলে দোষীদের অবশ্যই যথাযথ শাস্তি ও জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যারা এই কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, তাদের প্রতি আমার পূর্ণ সমর্থন ও সংহতি রইল। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান এবং ক্ষতিগ্রস্তদের শক্তি ও ধৈর্য দান করুন।’

লেখার পাশাপাশি মুশফিক ছবির মাধ্যমে ‘যৌন হয়রানির প্রতি জিরো টলারেন্স’ বার্তাও দিয়েছেন। এদিকে, জাহানারার অভিযোগের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। বিষয়টি নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজাও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বিসিবির বাইরেও সরকারি পর্যায়ে আলাদা তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com