যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং নিউইয়র্ক সিটির কুইন্সের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে স্বীকৃতি পেয়েছেন সোমা এস সাইদ।

গতকাল বুধবার রাতে সোমার পরিবারের সদস্য বুরহান চৌধুরীর মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। সোমা সাঈদ নির্বাচনে দুই লাখ ৬০ হাজারের বেশি ভোট পেয়ে এই স্বীকৃতি অর্জন করেন।

নিজের এই অর্জন সম্পর্কে বিচারপতি সোমা সাঈদ বলেন, এটি আমার পরিবার, আমার সমাজ এবং আমার দেশের বিজয়।

সোমা সাঈদ বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আফতাব উদ্দিন সাঈদ ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং মা ছিলেন একজন প্রধান শিক্ষিকা।

তিনি ২০২১ সালে কুইন্স কাউন্টি থেকে নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত হন। এরপর থেকে আইনি ও নাগরিক পরিমণ্ডলে তিনি সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। সোমা সাঈদ এবং তার স্বামী মিজান চৌধুরী (যিনি একজন আইটি বিশেষজ্ঞ ও রাজনৈতিক কৌশলবিদ) বর্তমানে নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন।

বিচারপতি সোমা সাঈদ তার অবিচল অঙ্গীকার, বৈচিত্র্য, প্রতিনিধিত্ব ও ন্যায়বিচারের প্রতি নিষ্ঠার জন্য পরিচিত। তিনি নিউ ইয়র্কের আইনি অঙ্গনে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— নিউ ইয়র্ক সিটি সম-অধিকার প্রয়োগ পরিষদের সহ-সভাপতি, নিউ ইয়র্ক সিটি ন্যায়বিচারের অধিকার পরিষদের বোর্ড সদস্য ও নিউইয়র্ক মার্কিন-এশীয় বিচারকদের সংস্থার সদস্য ইত্যাদি।

এছাড়া, তিনি কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় এবং মুসলিম নারী সভাপতি ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, মাঠে থাকবে এসআরবি

» ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : ১৮৫ কেন্দ্রে কড়া নিরাপত্তায় সরঞ্জাম বিতরণ

» চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকে ক্ষুব্ধ হন : সড়কমন্ত্রী

» হেরে গেলে ফলাফল মানবেন তো ট্রাম্প?

» বিনিয়োগকারীদের আস্থা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য : টোকিওতে প্রধানমন্ত্রী

» সাইবার হামলার আশঙ্কায় এনআইডি সার্ভার সাময়িক বন্ধ

» সিডনিতে সাংবাদিকদের মিলনমেলা : এবিজেএ’র সভাপতি মতিন ও সম্পাদক ফয়সাল

» এসএসসির ট্রান্সক্রিপ্ট বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জেলায় কবে

» বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী

» ফুটপাত ও সড়ক জঞ্জালমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং নিউইয়র্ক সিটির কুইন্সের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে স্বীকৃতি পেয়েছেন সোমা এস সাইদ।

গতকাল বুধবার রাতে সোমার পরিবারের সদস্য বুরহান চৌধুরীর মাধ্যমে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। সোমা সাঈদ নির্বাচনে দুই লাখ ৬০ হাজারের বেশি ভোট পেয়ে এই স্বীকৃতি অর্জন করেন।

নিজের এই অর্জন সম্পর্কে বিচারপতি সোমা সাঈদ বলেন, এটি আমার পরিবার, আমার সমাজ এবং আমার দেশের বিজয়।

সোমা সাঈদ বাংলাদেশের টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আফতাব উদ্দিন সাঈদ ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং মা ছিলেন একজন প্রধান শিক্ষিকা।

তিনি ২০২১ সালে কুইন্স কাউন্টি থেকে নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক হিসেবে নির্বাচিত হন। এরপর থেকে আইনি ও নাগরিক পরিমণ্ডলে তিনি সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। সোমা সাঈদ এবং তার স্বামী মিজান চৌধুরী (যিনি একজন আইটি বিশেষজ্ঞ ও রাজনৈতিক কৌশলবিদ) বর্তমানে নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন।

বিচারপতি সোমা সাঈদ তার অবিচল অঙ্গীকার, বৈচিত্র্য, প্রতিনিধিত্ব ও ন্যায়বিচারের প্রতি নিষ্ঠার জন্য পরিচিত। তিনি নিউ ইয়র্কের আইনি অঙ্গনে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— নিউ ইয়র্ক সিটি সম-অধিকার প্রয়োগ পরিষদের সহ-সভাপতি, নিউ ইয়র্ক সিটি ন্যায়বিচারের অধিকার পরিষদের বোর্ড সদস্য ও নিউইয়র্ক মার্কিন-এশীয় বিচারকদের সংস্থার সদস্য ইত্যাদি।

এছাড়া, তিনি কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় এবং মুসলিম নারী সভাপতি ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com