সিডনিতে জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য পিঠা উৎসব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রবাসের মাটিতে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য, পারিবারিক বন্ধন ও সংস্কৃতিকে জীবন্ত করে তুলল ‘জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়া’। সংগঠনটির উদ্যোগে সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি সেন্টারে শনিবার (১১ জুলাই) দিনব্যাপী এক বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এতে সিডনির বিভিন্ন উপশহর থেকে ৩৫টি পরিবার এবং তাদের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। দিনভর উৎসবমুখর পরিবেশে প্রবাসী বাংলাদেশিরা যেন ফিরে গিয়েছিলেন শৈশবের সেই চিরচেনা বাংলার আবহে।

উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী ৯ ধরনের পিঠার আয়োজন। ঝাল পুলি, মিষ্টি পুলি, তেলের পিঠা, পাটিসাপটা, মুখ পাকান পিঠা, ভাপা পিঠা, ঝাল পিঠা, দই ও রসগোল্লাসহ নানা ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করেন অতিথিরা। পিঠার ঘ্রাণ আর দেশীয় স্বাদের সমারোহে অনেকেই স্মৃতিচারণ করেন শৈশবের শীতের সকাল, গ্রামের উঠান আর পারিবারিক উৎসবের।

সকালে পিঠা পরিবেশনের পর দুপুরে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পারিবারিক পরিবেশে একসঙ্গে মধ্যাহ্নভোজ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। মধ্যাহ্নভোজের পর দর্শকরা উপভোগ করেন সাংস্কৃতিক সংগঠন ‘চারু গানের দল’-এর দেশাত্মবোধক, লোকজ ও আধুনিক গানের পরিবেশনা।

সকালে অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পারিবারিক মূল্যবোধ পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এমন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক ডা. সোহেল জুলভী এবং প্রতিষ্ঠাতা সদস্য মো. ওয়াজেদ আলী বলেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল

» বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না: রুমিন ফারহানা

» সরকারও মনে হয় ৮০’র দশকে ফিরে যাবে: নাহিদ

» দলীয় কৌশলের অংশ হিসেবে ঢাকার দুই সিটিতে এনসিপির ‘প্রার্থী বদল’

» প্রধানমন্ত্রীর চেষ্টা, মেহনত ও কষ্ট দেখে আমরা নিজেরাও অনুপ্রাণিত হই: এমপি হানজালা

» আ.লীগের পতন হয়েছে-ভারতে দাফন হয়েছে; এই চ্যাপ্টার ক্লোজ: সারজিস

» বাঁধনকে সব ধরনের সহায়তা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

» কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে: প্রধানমন্ত্রী

» বিবাহ-তালাক নিবন্ধনের ডিজিটাইজেশন হচ্ছে, কমবে বাল্যবিয়ে ও বহুবিবাহ: আইনমন্ত্রী

» বিটিআরসির কিউওএসে ১১ সূচকের ৮টিতে শীর্ষে বাংলালিংক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সিডনিতে জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য পিঠা উৎসব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রবাসের মাটিতে বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য, পারিবারিক বন্ধন ও সংস্কৃতিকে জীবন্ত করে তুলল ‘জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশন, অস্ট্রেলিয়া’। সংগঠনটির উদ্যোগে সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি সেন্টারে শনিবার (১১ জুলাই) দিনব্যাপী এক বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এতে সিডনির বিভিন্ন উপশহর থেকে ৩৫টি পরিবার এবং তাদের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। দিনভর উৎসবমুখর পরিবেশে প্রবাসী বাংলাদেশিরা যেন ফিরে গিয়েছিলেন শৈশবের সেই চিরচেনা বাংলার আবহে।

উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী ৯ ধরনের পিঠার আয়োজন। ঝাল পুলি, মিষ্টি পুলি, তেলের পিঠা, পাটিসাপটা, মুখ পাকান পিঠা, ভাপা পিঠা, ঝাল পিঠা, দই ও রসগোল্লাসহ নানা ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করেন অতিথিরা। পিঠার ঘ্রাণ আর দেশীয় স্বাদের সমারোহে অনেকেই স্মৃতিচারণ করেন শৈশবের শীতের সকাল, গ্রামের উঠান আর পারিবারিক উৎসবের।

সকালে পিঠা পরিবেশনের পর দুপুরে অতিথিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পারিবারিক পরিবেশে একসঙ্গে মধ্যাহ্নভোজ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। মধ্যাহ্নভোজের পর দর্শকরা উপভোগ করেন সাংস্কৃতিক সংগঠন ‘চারু গানের দল’-এর দেশাত্মবোধক, লোকজ ও আধুনিক গানের পরিবেশনা।

সকালে অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পারিবারিক মূল্যবোধ পৌঁছে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও এমন সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক ডা. সোহেল জুলভী এবং প্রতিষ্ঠাতা সদস্য মো. ওয়াজেদ আলী বলেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার আহ্বান জানান।  সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com