মেয়েকে যে অভ্যাস পরিবর্তন করতে বললেন শাহরুখ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সম্প্রতি ৬০ বছরে পা রেখেছেন বলিউড বাদশা শাহরুখ খান। জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাবার্তায় সিক্ত হন অভিনেতা। বাবাকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মেয়ে সুহানা খানও।

বাবাকে শুভেচ্ছা জানিয়ে সুহানা লিখেছিলেন, ‘বাদশার রাজকন্যা’। আর সেই পোস্ট শেয়ার করেই মেয়েকে বিশেষ উপদেশ দিলেন শাহরুখ খান।

এক্স হ্যান্ডেলে মেয়ের পোস্ট শেয়ার করে শাহরুখ লেখেন, ‘খুব ভালোবাসি তোমাকে। তবে ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাসটা কমাও। কারণ তুমি এখনো ছোট।’

এরপর এই টুইট ভাইরাল নেটপাড়ায়। অনুরাগীরা বলছেন, হাজারো ব্যস্ততা সত্ত্বেও সন্তানের ছোটখাটো অভ্যাস নজর এড়ায় না শাহরুখের। এখানেই তো তিনি সকলের থেকে আলাদা। কেউবা বললেন, শত ব্যস্ততা সত্ত্বেও পরিবারকে কীভাবে আগলে রাখা যায়, সেই পাঠ বাদশার কাছ থেকে নেওয়া উচিত।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে প্রকাশ্যে আসে ‘কিং’ ছবির প্রথম ঝলক। এতে একটি চরিত্রে অভিনয় করেছেন সোহানা। ছবিটি পরিচালনা করছেন ‘পাঠান’ নির্মাতা সিদ্ধার্থ আনন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মোবাইল ও টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে আটক১

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৩ , মামলা ৪৭ টিটি

» গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

» আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩

» মধ্যপ্রাচ্যে অস্থিরতা : লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলে

» জেলর ২ নীল শাড়িতে প্রকাশ্যে ‘কান্তা’, নজর কাড়লেন বিদ্যা

» ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ফাইনালে রেকর্ড রান তাড়া করে প্রথমবার চ্যাম্পিয়ন এন্টিগা

» ২০তম এশিয়ান গেমস শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

» দুই জেলায় নতুন পুলিশ সুপার

» রাবি শিক্ষার্থীকে মারধর ও ভাঙচুরের ঘটনায় রেলের তদন্ত কমিটি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেয়েকে যে অভ্যাস পরিবর্তন করতে বললেন শাহরুখ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সম্প্রতি ৬০ বছরে পা রেখেছেন বলিউড বাদশা শাহরুখ খান। জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাবার্তায় সিক্ত হন অভিনেতা। বাবাকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মেয়ে সুহানা খানও।

বাবাকে শুভেচ্ছা জানিয়ে সুহানা লিখেছিলেন, ‘বাদশার রাজকন্যা’। আর সেই পোস্ট শেয়ার করেই মেয়েকে বিশেষ উপদেশ দিলেন শাহরুখ খান।

এক্স হ্যান্ডেলে মেয়ের পোস্ট শেয়ার করে শাহরুখ লেখেন, ‘খুব ভালোবাসি তোমাকে। তবে ব্ল্যাক কফি খাওয়ার অভ্যাসটা কমাও। কারণ তুমি এখনো ছোট।’

এরপর এই টুইট ভাইরাল নেটপাড়ায়। অনুরাগীরা বলছেন, হাজারো ব্যস্ততা সত্ত্বেও সন্তানের ছোটখাটো অভ্যাস নজর এড়ায় না শাহরুখের। এখানেই তো তিনি সকলের থেকে আলাদা। কেউবা বললেন, শত ব্যস্ততা সত্ত্বেও পরিবারকে কীভাবে আগলে রাখা যায়, সেই পাঠ বাদশার কাছ থেকে নেওয়া উচিত।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে প্রকাশ্যে আসে ‘কিং’ ছবির প্রথম ঝলক। এতে একটি চরিত্রে অভিনয় করেছেন সোহানা। ছবিটি পরিচালনা করছেন ‘পাঠান’ নির্মাতা সিদ্ধার্থ আনন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com