গাজীপুরে আগুনে পুড়ল ঝুট গুদাম

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭টি গুদাম পুড়ে গেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আগুনে গুদামের ঝুটসহ মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। দ্রুত কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং ভোগড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৭টির মতো গুদাম পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

» আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

» ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

» বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু

» বিশ্ব বাবা দিবস আজ

» সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

» সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

» যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দ্রুত শেষ করার আহ্বান আঞ্চলিক নেতাদের

» দেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাজীপুরে আগুনে পুড়ল ঝুট গুদাম

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭টি গুদাম পুড়ে গেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আগুনে গুদামের ঝুটসহ মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। দ্রুত কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট এবং ভোগড়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৭টির মতো গুদাম পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com