দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

আজ দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় মহাসড়কে ব‍্যাপক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠায় এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান ঘটনাটি নিশ্চিত করে জানান, সিলেট থেকে কুমিল্লাগামী রিয়েল কোচের একটি বাস শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় পৌঁছালে সিলেটমুখী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত হন আরও অন্তত ২০-৩০ জন। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যান। তবে তাদের কারোরই পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি বলেন, দুর্ঘটনার কারণে ব‍্যাপক যানজট সৃষ্টি হয়। এটি নিরসনে আমরা কাজ করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

» আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

» ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

» বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু

» বিশ্ব বাবা দিবস আজ

» সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

» সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

» যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দ্রুত শেষ করার আহ্বান আঞ্চলিক নেতাদের

» দেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

আজ দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এসময় মহাসড়কে ব‍্যাপক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠায় এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান ঘটনাটি নিশ্চিত করে জানান, সিলেট থেকে কুমিল্লাগামী রিয়েল কোচের একটি বাস শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় পৌঁছালে সিলেটমুখী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন মারা যান। আহত হন আরও অন্তত ২০-৩০ জন। তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও একজন মারা যান। তবে তাদের কারোরই পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি বলেন, দুর্ঘটনার কারণে ব‍্যাপক যানজট সৃষ্টি হয়। এটি নিরসনে আমরা কাজ করছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com