পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে শিপন মিয়া (২৮) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরো ২ জন গুরুতর আহত হয়।

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি এলাকার নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন মিয়া একই গ্রামের মনেক মিয়ার ছেলে। আহতরা হলেন রাকিব হোসেন (২৬) ও সোহেল মিয়া (৩০)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নুরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে শিপনের সঙ্গে বিভিন্ন বিষয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর সঙ্গে বিরোধ চলছিল। সন্ধ্যার দিকে শিপন বড়িকান্দি গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে খাবার খেতে গেলে রিফাত গুলি চালায়। এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিপন মারা যায়। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শী শাহ আলম মিয়া বলেন, সকালে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। সন্ধ্যার দিকে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই তিনজন মাটিতে লুটিয়ে পড়েন। এরপর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, গুলিবর্ষণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কত টাকা বহন করা যাবে, এটা বলার এখতিয়ার আমার নেই: ইসি সচিব

» জামায়াত নেতাকে টাকাসহ আটকের পর আর কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক

» তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

» কিছু আসনে বডি ক্যামেরার অস্বাভাবিক সংখ্যা নিয়ে জামায়াতের উদ্বেগ

» আমরা বিরোধী দলগুলোর আগ্রাসী কর্মকাণ্ডে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত: গাজী আতাউর রহমান

» চাঁদাবাজি ঠেকাতে চাঁদাবাজ.কম ওয়েবসাইট চালু করলেন পাটওয়ারী

» নিজেকে ভোট দিতে পারবেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

» ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

» ‘প্রধানমন্ত্রী পুত্র’ থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান

» নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা নেই, নাশকতা হলে কঠোর ব্যবস্থা : র‍্যাব ডিজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে এক ব্যক্তি নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে শিপন মিয়া (২৮) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরো ২ জন গুরুতর আহত হয়।

শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি এলাকার নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন মিয়া একই গ্রামের মনেক মিয়ার ছেলে। আহতরা হলেন রাকিব হোসেন (২৬) ও সোহেল মিয়া (৩০)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে নুরজাহানপুর গ্রামের মনেক মিয়ার ছেলে শিপনের সঙ্গে বিভিন্ন বিষয়ে থোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনীর সঙ্গে বিরোধ চলছিল। সন্ধ্যার দিকে শিপন বড়িকান্দি গনি শাহ মাজারের পাশে একটি হোটেলে খাবার খেতে গেলে রিফাত গুলি চালায়। এ সময় শিপন ও হোটেলের এক কর্মচারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিপন মারা যায়। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শী শাহ আলম মিয়া বলেন, সকালে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল। সন্ধ্যার দিকে হঠাৎ গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই তিনজন মাটিতে লুটিয়ে পড়েন। এরপর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, গুলিবর্ষণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com