বৈশ্বিক দৌড়ে নামছে বিলিবিলি, ইউটিউবকে টেক্কা দেওয়ার লক্ষ্য

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ‘বিলিবিলি’ এবার বিশ্ববাজারে বড় পরিসরে সম্প্রসারণ পরিকল্পনা হাতে নিয়েছে। ইউটিউবের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত এই প্ল্যাটফর্মটি আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য নতুনভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করেছে। আন্তর্জাতিক অ্যাপ নতুনভাবে চালু করার পাশাপাশি ইংরেজি ভাষার ওয়েবসাইট তৈরির প্রস্তুতি নিচ্ছে। যার প্রধান লক্ষ্য আন্তর্জাতিক কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করে ইউটিউবের মতো প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করা।

মানি কন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক নির্মাতাদের কাছে নিজেদের প্ল্যাটফর্ম তুলে ধরতে মার্কেটিং কার্যক্রম শুরু করেছে বিলিবিলি। এ ছাড়া এক্স-এ নতুন একটি অ্যাকাউন্টও তৈরি করেছে প্রতিষ্ঠানটি। বিলিবিলির দাবি, তাদের চীনা ও মার্কিন প্ল্যাটফর্মে একই কনটেন্ট পাওয়া যাবে। নতুন আন্তর্জাতিক অ্যাপে বিদেশি ব্যবহারকারীদের জন্য পরিচয় যাচাইয়ের বাধ্যবাধকতা তুলে দেয়া হয়েছে বলেও জানা গেছে। এর আগে চীনা প্ল্যাটফর্মে নিবন্ধনের সময় বিদেশি ব্যবহারকারীদের পাসপোর্টের মতো পরিচয়পত্র দিতে হতো।

ইতোমধ্যে বিলিবিলির চীনা প্ল্যাটফর্মে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩৭ কোটি ৬০ লাখ। আন্তর্জাতিক নির্মাতা মিস্টারবিস্টের মতো জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের কারণেও প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। বিশ্ববাজারে সম্প্রসারণের জন্য কর্মী নিয়োগও শুরু করেছে বিলিবিলি। লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে কমিউনিটি ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি দেখা গেছে।

পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কনটেন্ট মডারেশন ব্যবস্থা তৈরির কাজও করছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক নির্মাতাদের জন্য ব্র্যান্ডের সঙ্গে স্পনসরড কনটেন্ট তৈরির সুযোগ দিতে একটি মার্কেটপ্লেস তৈরির পরিকল্পনাও রয়েছে। তবে বিশ্ববাজারে সম্প্রসারণের সঙ্গে বিলিবিলিকে কনটেন্ট মডারেশন, সেন্সরশিপ ও ডেটা নিরাপত্তা নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। চীনা মালিকানাধীন টিকটকও যুক্তরাষ্ট্রে একই ধরনের নিয়ন্ত্রক ও নিরাপত্তা-সংক্রান্ত বিতর্কের মুখোমুখি হয়েছে। সূত্র: মানি কন্ট্রোল

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ১৪ হুথি যোদ্ধা নিহত

» নবীর আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে: রিজভী

» পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

» হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখনও তলানিতে

» বৈশ্বিক দৌড়ে নামছে বিলিবিলি, ইউটিউবকে টেক্কা দেওয়ার লক্ষ্য

» টাকা-পয়সা ও পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

» মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

» পিঠের ব্যথায় করণীয়

» কুমিল্লা বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ড আবেদন

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বৈশ্বিক দৌড়ে নামছে বিলিবিলি, ইউটিউবকে টেক্কা দেওয়ার লক্ষ্য

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ‘বিলিবিলি’ এবার বিশ্ববাজারে বড় পরিসরে সম্প্রসারণ পরিকল্পনা হাতে নিয়েছে। ইউটিউবের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত এই প্ল্যাটফর্মটি আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য নতুনভাবে অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করেছে। আন্তর্জাতিক অ্যাপ নতুনভাবে চালু করার পাশাপাশি ইংরেজি ভাষার ওয়েবসাইট তৈরির প্রস্তুতি নিচ্ছে। যার প্রধান লক্ষ্য আন্তর্জাতিক কনটেন্ট নির্মাতাদের আকৃষ্ট করে ইউটিউবের মতো প্রতিষ্ঠিত প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করা।

মানি কন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক নির্মাতাদের কাছে নিজেদের প্ল্যাটফর্ম তুলে ধরতে মার্কেটিং কার্যক্রম শুরু করেছে বিলিবিলি। এ ছাড়া এক্স-এ নতুন একটি অ্যাকাউন্টও তৈরি করেছে প্রতিষ্ঠানটি। বিলিবিলির দাবি, তাদের চীনা ও মার্কিন প্ল্যাটফর্মে একই কনটেন্ট পাওয়া যাবে। নতুন আন্তর্জাতিক অ্যাপে বিদেশি ব্যবহারকারীদের জন্য পরিচয় যাচাইয়ের বাধ্যবাধকতা তুলে দেয়া হয়েছে বলেও জানা গেছে। এর আগে চীনা প্ল্যাটফর্মে নিবন্ধনের সময় বিদেশি ব্যবহারকারীদের পাসপোর্টের মতো পরিচয়পত্র দিতে হতো।

ইতোমধ্যে বিলিবিলির চীনা প্ল্যাটফর্মে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩৭ কোটি ৬০ লাখ। আন্তর্জাতিক নির্মাতা মিস্টারবিস্টের মতো জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের কারণেও প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। বিশ্ববাজারে সম্প্রসারণের জন্য কর্মী নিয়োগও শুরু করেছে বিলিবিলি। লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে কমিউনিটি ম্যানেজার নিয়োগের বিজ্ঞপ্তি দেখা গেছে।

পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কনটেন্ট মডারেশন ব্যবস্থা তৈরির কাজও করছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক নির্মাতাদের জন্য ব্র্যান্ডের সঙ্গে স্পনসরড কনটেন্ট তৈরির সুযোগ দিতে একটি মার্কেটপ্লেস তৈরির পরিকল্পনাও রয়েছে। তবে বিশ্ববাজারে সম্প্রসারণের সঙ্গে বিলিবিলিকে কনটেন্ট মডারেশন, সেন্সরশিপ ও ডেটা নিরাপত্তা নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। চীনা মালিকানাধীন টিকটকও যুক্তরাষ্ট্রে একই ধরনের নিয়ন্ত্রক ও নিরাপত্তা-সংক্রান্ত বিতর্কের মুখোমুখি হয়েছে। সূত্র: মানি কন্ট্রোল

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com