বাড়িতে ঢুকে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে স্মৃতি আক্তার নামে এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে সায়ন নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর বাবা-মাকেও কুপিয়ে আহত করা হয়।

মঙ্গলবার  দিবাগত রাত দেড়টার দিকে ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন সেলিম হোসেন, তাঁর স্ত্রী রেবেকা খাতুন ও মেয়ে স্মৃতি আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে সায়ন সেলিম হোসেনের বাড়িতে ঢুকে তাঁর মেয়ে স্মৃতির ওপর হামলা চালান। এতে স্মৃতির ডান হাতের কব্জির ওপর গুরুতর জখম হয়। তাঁর চিৎকার শুনে বাবা-মা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। পরে সায়ন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল অভিযুক্ত সায়নকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত সায়নকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

» পিঠের ব্যথায় করণীয়

» কুমিল্লা বোর্ডে এসএসসির খাতা পুনঃনিরীক্ষণে রেকর্ড আবেদন

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার

» যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৫ জন গ্রেফতার

» হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

» বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ

» বাড়িতে ঢুকে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত

» ঘাস কাটা মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

» ‘হানিয়া কি নেশাগ্রস্ত’, ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাড়িতে ঢুকে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে স্মৃতি আক্তার নামে এক তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে সায়ন নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় মেয়েকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর বাবা-মাকেও কুপিয়ে আহত করা হয়।

মঙ্গলবার  দিবাগত রাত দেড়টার দিকে ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন সেলিম হোসেন, তাঁর স্ত্রী রেবেকা খাতুন ও মেয়ে স্মৃতি আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে সায়ন সেলিম হোসেনের বাড়িতে ঢুকে তাঁর মেয়ে স্মৃতির ওপর হামলা চালান। এতে স্মৃতির ডান হাতের কব্জির ওপর গুরুতর জখম হয়। তাঁর চিৎকার শুনে বাবা-মা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। পরে সায়ন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়।

ঘটনার পর মেহেরপুর সদর থানা পুলিশের একাধিক দল অভিযুক্ত সায়নকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত সায়নকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com