মেয়ের জন্য দুটি আকিকা করা যাবে কি?

সংগৃহীত ছবি

ধর্ম ডেস্ক  :  ইসলামে নবজাতকের জন্য আকিকা করা সুন্নত। প্রিয়নবী (স.) উম্মতকে নবজাতকের পক্ষ থেকে আকিকা দিতে উৎসাহ দিয়েছেন। এটি নবজাতককে শয়তানের ক্ষতি থেকে রক্ষা করার হাতিয়ার হিসেবে বিবেচিত। হাদিসে এসেছে, ‘সন্তানের সঙ্গে আকিকার বিধান রয়েছে। তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো (অর্থাৎ পশু জবাই করো) এবং সন্তানের শরীর থেকে কষ্টদায়ক বস্তু (চুল) দূর করে দাও।’ (বুখারি: ৫৪৭২)

আকিকার নিয়ম

ছেলে সন্তানের জন্য সাধারণত দুইটি এবং মেয়ে সন্তানের জন্য একটি বকরি বা ছাগল আকিকা করা সুন্নত। (ফতোয়ায়ে শামি: ৬/৩৩৬) তবে এটি বাধ্যতামূলক নয়।

ছেলের পক্ষ থেকে একটি বকরি আকিকা করা হলেও মোস্তাহাব আদায় হয়ে যাবে। যদিও দুটি করা উত্তম। (রদ্দুল মুহতার: ৫/২১৩, আল মাউসুআতুল ফিকহিয়্যাহ: ৩০/২৭৭)

মেয়ে সন্তানের জন্য একটি ছাগল বা ভেড়া আকিকা করার নিয়ম। এরপরও কেউ যদি দুইটি আকিকা করে, এতে কোনো সমস্যা নেই, কারণ এ বিষয়ে শরিয়তে কোনো নিষেধ নেই। আলেমদের অনেকে বলেন, মেয়ের জন্য দুটি ছাগল জবাই করলে আকিকা হিসেবে একটি ধর্তব্য হবে আর অন্যটি হবে সাধারণ জবাই।

আকিকা আদায়ের সময়

সন্তান ভূমিষ্ঠের সপ্তম দিন আকিকা করা উত্তম। সপ্তম দিন মনে রাখার একটি সহজ পদ্ধতি হলো, যে দিন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, পরবর্তী সপ্তাহে তার ঠিক আগের দিন, সেই দিন আকিকা করা। (আবু দাউদ: ২৮৩৭)

যদি কেউ কারণে সপ্তম দিনে আকিকা করতে না পারে, তবে পরবর্তী সময়ে সুযোগমতো যেকোনো দিন এটি আদায় করতে পারবে। (ইবনুল কাইয়িম, তুহফাতুল মাওদুদ: ৬/৬৩; ফতোয়া লাজনা দায়েমা: ১৭৭৬; মাজমু ফতোয়া উসাইমিন: ২৫/২১৫)

আকিকা উদাসীনতার বিষয় নয়। এটি সন্তানকে বিপদ-আপদ থেকে রক্ষা করে। ফুকাহায়ে কেরাম বলেন, ‘আকিকা সন্তানকে শয়তানের ক্ষতি থেকে বাঁচানোর ওসিলা। অনেক সময় মা-বাবার উদাসীনতার কারণে সন্তান এই কল্যাণ থেকে বঞ্চিত হয়।’ (জাদুল মাআদ: ২/৩২৫)

সুতরাং, মেয়ে সন্তানের জন্য এক বা দুটি আকিকা করা উভয়ই গ্রহণযোগ্য এবং সুন্নতের দিক থেকে সম্মানজনক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পর্তুগালে বিশ্বনাথ প্রবাসীদের নৈশভোজ ও প্রীতিসন্ধ্যা অনুষ্ঠিত

» গণিত শিক্ষকহীন বিদ্যালয়ে একমাত্র পরীক্ষার্থীও ফেল

» বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

» অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য : সমাজকল্যাণমন্ত্রী

» কারিগরি শিক্ষার মানোন্নয়নে সুইডেনের সহায়তা চান স্বরাষ্ট্রমন্ত্রী

» ডিবি পুলিশের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

» ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে গ্রেপ্তার

» ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

» গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার

» যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মেয়ের জন্য দুটি আকিকা করা যাবে কি?

সংগৃহীত ছবি

ধর্ম ডেস্ক  :  ইসলামে নবজাতকের জন্য আকিকা করা সুন্নত। প্রিয়নবী (স.) উম্মতকে নবজাতকের পক্ষ থেকে আকিকা দিতে উৎসাহ দিয়েছেন। এটি নবজাতককে শয়তানের ক্ষতি থেকে রক্ষা করার হাতিয়ার হিসেবে বিবেচিত। হাদিসে এসেছে, ‘সন্তানের সঙ্গে আকিকার বিধান রয়েছে। তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো (অর্থাৎ পশু জবাই করো) এবং সন্তানের শরীর থেকে কষ্টদায়ক বস্তু (চুল) দূর করে দাও।’ (বুখারি: ৫৪৭২)

আকিকার নিয়ম

ছেলে সন্তানের জন্য সাধারণত দুইটি এবং মেয়ে সন্তানের জন্য একটি বকরি বা ছাগল আকিকা করা সুন্নত। (ফতোয়ায়ে শামি: ৬/৩৩৬) তবে এটি বাধ্যতামূলক নয়।

ছেলের পক্ষ থেকে একটি বকরি আকিকা করা হলেও মোস্তাহাব আদায় হয়ে যাবে। যদিও দুটি করা উত্তম। (রদ্দুল মুহতার: ৫/২১৩, আল মাউসুআতুল ফিকহিয়্যাহ: ৩০/২৭৭)

মেয়ে সন্তানের জন্য একটি ছাগল বা ভেড়া আকিকা করার নিয়ম। এরপরও কেউ যদি দুইটি আকিকা করে, এতে কোনো সমস্যা নেই, কারণ এ বিষয়ে শরিয়তে কোনো নিষেধ নেই। আলেমদের অনেকে বলেন, মেয়ের জন্য দুটি ছাগল জবাই করলে আকিকা হিসেবে একটি ধর্তব্য হবে আর অন্যটি হবে সাধারণ জবাই।

আকিকা আদায়ের সময়

সন্তান ভূমিষ্ঠের সপ্তম দিন আকিকা করা উত্তম। সপ্তম দিন মনে রাখার একটি সহজ পদ্ধতি হলো, যে দিন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, পরবর্তী সপ্তাহে তার ঠিক আগের দিন, সেই দিন আকিকা করা। (আবু দাউদ: ২৮৩৭)

যদি কেউ কারণে সপ্তম দিনে আকিকা করতে না পারে, তবে পরবর্তী সময়ে সুযোগমতো যেকোনো দিন এটি আদায় করতে পারবে। (ইবনুল কাইয়িম, তুহফাতুল মাওদুদ: ৬/৬৩; ফতোয়া লাজনা দায়েমা: ১৭৭৬; মাজমু ফতোয়া উসাইমিন: ২৫/২১৫)

আকিকা উদাসীনতার বিষয় নয়। এটি সন্তানকে বিপদ-আপদ থেকে রক্ষা করে। ফুকাহায়ে কেরাম বলেন, ‘আকিকা সন্তানকে শয়তানের ক্ষতি থেকে বাঁচানোর ওসিলা। অনেক সময় মা-বাবার উদাসীনতার কারণে সন্তান এই কল্যাণ থেকে বঞ্চিত হয়।’ (জাদুল মাআদ: ২/৩২৫)

সুতরাং, মেয়ে সন্তানের জন্য এক বা দুটি আকিকা করা উভয়ই গ্রহণযোগ্য এবং সুন্নতের দিক থেকে সম্মানজনক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com