ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  তিন ম্যাচর টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আজ সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।

শুক্রবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে মুখোমুখি হবে দুই দল।

অন্যদিকে, গেল বছর ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের প্রতিশোধ নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হারে বাংলাদেশ। ঐ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ১৬৬ রানের টার্গেট স্পর্শ করতে পারেনি টাইগাররা।

একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। ১৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করে টাইগাররা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ওপেনার তানজিদ হাসানের হাফ-সেঞ্চুরিতে জয়ের লড়াইয়ে টিকে ছিল বাংলাদেশ। ১৭ ওভার শেষে ৩ উইকেট নিয়ে ১১৭ রান করেছিল তারা। শেষ ৩ ওভারে জয়ের জন্য ৩৩ রান দরকার পড়ে টাইগারদের।

কিন্তু শেষ ৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করে ম্যাচ ও সিরিজ হারে টাইগাররা।

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ২০২৪ সালের ডিসেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ক্যারিবীয়রা। ঐ হোয়াইটওয়াশের প্রতিশোধ এবার নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১১ ম্যাচে। ২ ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ দল

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ দল 

শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম আগস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, খ্যারি পিয়ের, ব্রান্ডন কিং, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, র‌্যামন সিমন্ডস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিগগির জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

» যাকে বলা হয় ‘সর্বমন্ত্রী’, তিনি সব মন্ত্রণায়ল আজানও দেন ইকামতও দেন : ডা. শফিকুর রহমান

» ইয়াবাসহ যুবক আটক

» জামায়াত আমিরের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

» শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ তিন সহযোগীসহ গ্রেফতার

» সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত

» তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া, দাপুটে বাংলাদেশ

» মেহেরপুরে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  তিন ম্যাচর টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে আজ সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল।

শুক্রবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে মুখোমুখি হবে দুই দল।

অন্যদিকে, গেল বছর ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের প্রতিশোধ নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হারে বাংলাদেশ। ঐ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ১৬৬ রানের টার্গেট স্পর্শ করতে পারেনি টাইগাররা।

একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। ১৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করে টাইগাররা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ওপেনার তানজিদ হাসানের হাফ-সেঞ্চুরিতে জয়ের লড়াইয়ে টিকে ছিল বাংলাদেশ। ১৭ ওভার শেষে ৩ উইকেট নিয়ে ১১৭ রান করেছিল তারা। শেষ ৩ ওভারে জয়ের জন্য ৩৩ রান দরকার পড়ে টাইগারদের।

কিন্তু শেষ ৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করে ম্যাচ ও সিরিজ হারে টাইগাররা।

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ২০২৪ সালের ডিসেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ক্যারিবীয়রা। ঐ হোয়াইটওয়াশের প্রতিশোধ এবার নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১১ ম্যাচে। ২ ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ দল

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ দল 

শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম আগস্তে, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, খ্যারি পিয়ের, ব্রান্ডন কিং, গুডাকেশ মোটি, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড, র‌্যামন সিমন্ডস।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com