দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাদেকুজ্জামান সাদেক (২০)।

জানা গেছে নিহতের বড় ভাই অভিযুক্ত পরিবারের শারাজ মিয়ার মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন। এতে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। বুধবার সন্ধ্যায় ওই পরিবারের লোকজন সাদেককে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাদেক ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

এ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, তরুণ-তরুণীর পালিয়ে যাওয়ার জেরে মেয়ের পরিবারের লোকজন ছেলের ভাইকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ হবিগঞ্জে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই পরিবারের মধ্যে বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাদেকুজ্জামান সাদেক (২০)।

জানা গেছে নিহতের বড় ভাই অভিযুক্ত পরিবারের শারাজ মিয়ার মেয়েকে নিয়ে পালিয়ে গেছেন। এতে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। বুধবার সন্ধ্যায় ওই পরিবারের লোকজন সাদেককে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাদেক ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

এ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, তরুণ-তরুণীর পালিয়ে যাওয়ার জেরে মেয়ের পরিবারের লোকজন ছেলের ভাইকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ হবিগঞ্জে ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com