গাঁজা ও কাভার্ড ভ্যানসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— আকির মিয়া রাকিব (২৮), মেহেদী হাসান ওরফে হাছান (২২) ও মামুন মিয়া (৪৫)।

নটরডেম কলেজের সামনে থেকে গতকাল তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রির জন্য মতিঝিল থানাধীন নটরডেম কলেজের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে মাদক কারবারি আকির মিয়া রাকিব, মেহেদী হাসান ও মামুনকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার আকির মিয়া রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুমিল্লা জেলায় দুটি মামলা রয়েছে। গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কত টাকা বহন করা যাবে, এটা বলার এখতিয়ার আমার নেই: ইসি সচিব

» জামায়াত নেতাকে টাকাসহ আটকের পর আর কোনো ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়: তারেক

» তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন ৪ স্বতন্ত্র প্রার্থী

» কিছু আসনে বডি ক্যামেরার অস্বাভাবিক সংখ্যা নিয়ে জামায়াতের উদ্বেগ

» আমরা বিরোধী দলগুলোর আগ্রাসী কর্মকাণ্ডে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত: গাজী আতাউর রহমান

» চাঁদাবাজি ঠেকাতে চাঁদাবাজ.কম ওয়েবসাইট চালু করলেন পাটওয়ারী

» নিজেকে ভোট দিতে পারবেন না তাসনিম জারা ও ববি হাজ্জাজ

» ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

» ‘প্রধানমন্ত্রী পুত্র’ থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন তারেক রহমান

» নির্বাচনে জঙ্গি হামলার শঙ্কা নেই, নাশকতা হলে কঠোর ব্যবস্থা : র‍্যাব ডিজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

গাঁজা ও কাভার্ড ভ্যানসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি-মতিঝিল বিভাগ।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— আকির মিয়া রাকিব (২৮), মেহেদী হাসান ওরফে হাছান (২২) ও মামুন মিয়া (৪৫)।

নটরডেম কলেজের সামনে থেকে গতকাল তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-মতিঝিল বিভাগের টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রির জন্য মতিঝিল থানাধীন নটরডেম কলেজের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে মাদক কারবারি আকির মিয়া রাকিব, মেহেদী হাসান ও মামুনকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার আকির মিয়া রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুমিল্লা জেলায় দুটি মামলা রয়েছে। গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com