আইসিসি থেকে বড় সুখবর পেলেন রিশাদ

সংগৃহীত ছবি
স্পোর্টস ডেস্ক :ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। ইতোমধ্যে দুই ম্যাচ শেষে উভয়ে ১-১ সমতায় রয়েছে। চলমান এই সিরিজে ব্যাট-বল-ফিল্ডিং প্রতিটি বিভাগেই প্রাণবন্ত পারফর্ম করছেন রিশাদ হোসেন। তারই পুরস্কার মিলেছে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। বাংলাদেশি এই লেগস্পিনার বোলিংয়ে ৬৫ এবং অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ উন্নতি করেছেন।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গতকাল (মঙ্গলবার) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ব্যাট হাতে ১৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৯ রান করেন রিশাদ। এরপর বোলিংয়ে ১০ ওভারে ৪২ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। এর আগে প্রথম ওয়ানডেতে ১৩ বলে ২৬ রান করার পর ৩৫ রানে ৬ উইকেট শিকার করেছিলেন রিশাদ। যা ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

ব্যাট-বলে দারুণ সময় কাটানো রিশাদ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। বোলিং র‌্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে তার অবস্থান ৬৮তম, একইসঙ্গে বর্তমান ৪৩০ রেটিং পয়েন্ট রিশাদের ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ। এ ছাড়া ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও ক্যারিয়ারসেরা রেটিং ১৫১ পয়েন্ট নিয়ে ৮৭ ধাপ এগিয়ে রিশাদের অবস্থান ৩৭তম।

ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬ ধাপ এগিয়ে ১৮তম এবং অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে নাসুম আহমেদ ১৬ ধাপ এগিয়ে ৭১তম এবং দুই ধাপ এগিয়ে ৯৬তম হয়েছেন তানভীর ইসলাম। চলমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্পিননির্ভর পিচে স্লোয়ার বোলাররা রাজত্ব করছেন। সেভাবে সুযোগ মিলছেন না পেসারদের, তারই প্রভাব হিসেবে তাসকিন আহমেদ ৪ ধাপ পিছিয়ে ৩৮, শরিফুল ৩ ধাপ পিছিয়ে ৬১ এবং তানজিম সাকিব ৬ ধাপ পিছিয়ে ৭৩–এ নেমে গেছেন।

ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাওহীদ হৃদয় (৭ ধাপ উন্নতির পর ৩৫তম), মিরাজ (২ ধাপ এগিয়ে ৬৩) ও সৌম্য সরকার (৫ ধাপ এগিয়ে ৮৬)। তবে অবনতি হয়েছে জাকের আলি (৩ ধাপ পিছিয়ে ৭৮) ও ইনজুরির কারণে দলের বাইরে থাকা লিটন দাসের (৭ ধাপ পিছিয়ে ৯১)। ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে শীর্ষে আছেন শুভমান গিল, ইব্রাহিম জাদরান ও রোহিত শর্মা। বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে রাজত্ব রশিদ খান, কেশভ মহারাজ ও মহেশ থিকশানার। এ ছাড়া আজমতউল্লাহ ‍ওমরজাই, সিকান্দার রাজা ও মোহাম্মদ নবি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী

» ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বন্দিদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ

» নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

» ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা

» ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্ট

» মাদক কারবারিদের ছুরিকাঘাতে যুবদল নেতা আহত

» শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৭

» ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া

» কিশোর গ্যাং লিডার এলেক্স ইমন হত্যায় ৪জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আইসিসি থেকে বড় সুখবর পেলেন রিশাদ

সংগৃহীত ছবি
স্পোর্টস ডেস্ক :ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। ইতোমধ্যে দুই ম্যাচ শেষে উভয়ে ১-১ সমতায় রয়েছে। চলমান এই সিরিজে ব্যাট-বল-ফিল্ডিং প্রতিটি বিভাগেই প্রাণবন্ত পারফর্ম করছেন রিশাদ হোসেন। তারই পুরস্কার মিলেছে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। বাংলাদেশি এই লেগস্পিনার বোলিংয়ে ৬৫ এবং অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ উন্নতি করেছেন।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গতকাল (মঙ্গলবার) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ব্যাট হাতে ১৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৯ রান করেন রিশাদ। এরপর বোলিংয়ে ১০ ওভারে ৪২ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। এর আগে প্রথম ওয়ানডেতে ১৩ বলে ২৬ রান করার পর ৩৫ রানে ৬ উইকেট শিকার করেছিলেন রিশাদ। যা ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

ব্যাট-বলে দারুণ সময় কাটানো রিশাদ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। বোলিং র‌্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে তার অবস্থান ৬৮তম, একইসঙ্গে বর্তমান ৪৩০ রেটিং পয়েন্ট রিশাদের ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ। এ ছাড়া ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও ক্যারিয়ারসেরা রেটিং ১৫১ পয়েন্ট নিয়ে ৮৭ ধাপ এগিয়ে রিশাদের অবস্থান ৩৭তম।

ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬ ধাপ এগিয়ে ১৮তম এবং অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে নাসুম আহমেদ ১৬ ধাপ এগিয়ে ৭১তম এবং দুই ধাপ এগিয়ে ৯৬তম হয়েছেন তানভীর ইসলাম। চলমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্পিননির্ভর পিচে স্লোয়ার বোলাররা রাজত্ব করছেন। সেভাবে সুযোগ মিলছেন না পেসারদের, তারই প্রভাব হিসেবে তাসকিন আহমেদ ৪ ধাপ পিছিয়ে ৩৮, শরিফুল ৩ ধাপ পিছিয়ে ৬১ এবং তানজিম সাকিব ৬ ধাপ পিছিয়ে ৭৩–এ নেমে গেছেন।

ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাওহীদ হৃদয় (৭ ধাপ উন্নতির পর ৩৫তম), মিরাজ (২ ধাপ এগিয়ে ৬৩) ও সৌম্য সরকার (৫ ধাপ এগিয়ে ৮৬)। তবে অবনতি হয়েছে জাকের আলি (৩ ধাপ পিছিয়ে ৭৮) ও ইনজুরির কারণে দলের বাইরে থাকা লিটন দাসের (৭ ধাপ পিছিয়ে ৯১)। ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে শীর্ষে আছেন শুভমান গিল, ইব্রাহিম জাদরান ও রোহিত শর্মা। বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে রাজত্ব রশিদ খান, কেশভ মহারাজ ও মহেশ থিকশানার। এ ছাড়া আজমতউল্লাহ ‍ওমরজাই, সিকান্দার রাজা ও মোহাম্মদ নবি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com