বাড়ির ছাদ থেকে গাঁজাসহ ১জন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  ব্রাহ্মণপাড়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা। খবর পেয়ে থানা পুলিশ উপজেলার শশীদল উত্তর এলাকার বাড়ির ছাদ থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মো. কাউছার (৩০) নামের একজনকে আটক করা হয়েছে। সোমবার ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ এই তথ্য নিশ্চিত করে।

ওসি জানান, নুরুল ইসলাম মেম্বারের বাড়িতে গাঁজা রয়েছে মর্মে সংবাদ পাই। এসআই মেহেদী হাসান জুয়েল, এএসআই সামছুদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযানে অংশগ্রহণ করি। অভিযানে মেম্বারের বাড়ির পুকুরপাড়ের বাঁশঝাড় থেকে ৪০ কেজি এবং বাড়ির ছাদ থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ছাদে প্লাস্টিক বিছিয়ে তার ওপরে গাঁজাগুলো শুকানো হচ্ছিল। পুলিশ আসার সংবাদে মেম্বার নুরুল ইসলাম আগেই পালিয়ে যান। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ সময় মো. কাউছার নামে একজনকে আটক করা হয়। তিনি উত্তর শশীদল গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাড়ির ছাদ থেকে গাঁজাসহ ১জন আটক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  ব্রাহ্মণপাড়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির ছাদে শুকানো হচ্ছিল গাঁজা। খবর পেয়ে থানা পুলিশ উপজেলার শশীদল উত্তর এলাকার বাড়ির ছাদ থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মো. কাউছার (৩০) নামের একজনকে আটক করা হয়েছে। সোমবার ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ এই তথ্য নিশ্চিত করে।

ওসি জানান, নুরুল ইসলাম মেম্বারের বাড়িতে গাঁজা রয়েছে মর্মে সংবাদ পাই। এসআই মেহেদী হাসান জুয়েল, এএসআই সামছুদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযানে অংশগ্রহণ করি। অভিযানে মেম্বারের বাড়ির পুকুরপাড়ের বাঁশঝাড় থেকে ৪০ কেজি এবং বাড়ির ছাদ থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ছাদে প্লাস্টিক বিছিয়ে তার ওপরে গাঁজাগুলো শুকানো হচ্ছিল। পুলিশ আসার সংবাদে মেম্বার নুরুল ইসলাম আগেই পালিয়ে যান। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ সময় মো. কাউছার নামে একজনকে আটক করা হয়। তিনি উত্তর শশীদল গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com