এমএলএসে মেসির রাজত্ব : ২৯ গোলসহ ১৯ অ্যাসিস্ট, পেলেন গোল্ডেন বুট

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ইন্টার মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন বয়স তার প্রতিভাকে থামাতে পারেনি। দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ২০২৫ মৌসুমে এমএলএসের গোল্ডেন বুট জিতে নিলেন এই বিশ্বফুটবলের জাদুকর।

পুরো মৌসুমে মেসি করেছেন ২৯ গোল ও দিয়েছেন ১৯টি অ্যাসিস্ট- অর্থাৎ ৪৮টি গোলে সরাসরি ভূমিকা রেখেছেন তিনি। মৌসুমের শেষ ম্যাচে ন্যাশভিল এসসির বিপক্ষে ইন্টার মায়ামির ৫-২ গোলের জয়ে হ্যাটট্রিক ও এক অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক আর এতে করে নিশ্চিত হয়ে যায় মৌসুমের সেরা গোলদাতার খেতাব।

দ্বিতীয় স্থানে থাকা এলএএফসির ডেনিস বুয়াঙ্কা করেছেন ২৪ গোল। ফলে মেসি শুধু মৌসুমের গোল্ডেন বুটই জেতেননি বরং ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এই সম্মান অর্জন করেছেন। ২০২১ সালে নিউইয়র্ক সিটি এফসির ভ্যালেন্টিন টাটি কাস্তেয়ানোসের পর তিনিই প্রথম আর্জেন্টাইন যিনি এমএলএস গোল্ডেন বুট জিতলেন।

ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচে মেসির গোলগুলোর সূচনা হয় ৩৫তম মিনিটে। জর্দি আলবার নিখুঁত পাস ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল পাঠান জালে। ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন তিনি। আর ৮১তম মিনিটে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ে শট নিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।

যোগ করা সময়ে তালেসকো সেগোভিয়ার গোলে মায়ামির পঞ্চম গোলেও ছিল মেসির অ্যাসিস্ট। ন্যাশভিলের হয়ে স্যাম সারিজ ও জ্যাকবল শাফেলবার্গ গোল করলেও বড় হার এড়াতে পারেনি দলটি।

ইস্টার্ন কনফারেন্সের নিয়মিত মৌসুম শেষ করেছে ইন্টার মায়ামি তৃতীয় স্থানে- ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে। সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে সিনসিনাটি আর ৬৬ পয়েন্টে শীর্ষে ফিলাডেলফিয়া। ফলে প্লে-অফের প্রথম রাউন্ডেই আবারও ন্যাশভিল এসসির মুখোমুখি হতে যাচ্ছে মায়ামি, তবে এবার ঘরের মাঠে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল ক্যাম্পাস পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

» স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

» ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্যমাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডে বিশেষ সুবিধা

» ফুটো টিনের ঘরে মানবিকতার ছোঁয়া, স্বস্তিতে দুই পরিবার

» শিগগির জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

» যাকে বলা হয় ‘সর্বমন্ত্রী’, তিনি সব মন্ত্রণায়ল আজানও দেন ইকামতও দেন : ডা. শফিকুর রহমান

» ইয়াবাসহ যুবক আটক

» জামায়াত আমিরের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

» শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ তিন সহযোগীসহ গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এমএলএসে মেসির রাজত্ব : ২৯ গোলসহ ১৯ অ্যাসিস্ট, পেলেন গোল্ডেন বুট

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ইন্টার মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন বয়স তার প্রতিভাকে থামাতে পারেনি। দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ২০২৫ মৌসুমে এমএলএসের গোল্ডেন বুট জিতে নিলেন এই বিশ্বফুটবলের জাদুকর।

পুরো মৌসুমে মেসি করেছেন ২৯ গোল ও দিয়েছেন ১৯টি অ্যাসিস্ট- অর্থাৎ ৪৮টি গোলে সরাসরি ভূমিকা রেখেছেন তিনি। মৌসুমের শেষ ম্যাচে ন্যাশভিল এসসির বিপক্ষে ইন্টার মায়ামির ৫-২ গোলের জয়ে হ্যাটট্রিক ও এক অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন অধিনায়ক আর এতে করে নিশ্চিত হয়ে যায় মৌসুমের সেরা গোলদাতার খেতাব।

দ্বিতীয় স্থানে থাকা এলএএফসির ডেনিস বুয়াঙ্কা করেছেন ২৪ গোল। ফলে মেসি শুধু মৌসুমের গোল্ডেন বুটই জেতেননি বরং ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে এই সম্মান অর্জন করেছেন। ২০২১ সালে নিউইয়র্ক সিটি এফসির ভ্যালেন্টিন টাটি কাস্তেয়ানোসের পর তিনিই প্রথম আর্জেন্টাইন যিনি এমএলএস গোল্ডেন বুট জিতলেন।

ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচে মেসির গোলগুলোর সূচনা হয় ৩৫তম মিনিটে। জর্দি আলবার নিখুঁত পাস ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল পাঠান জালে। ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন তিনি। আর ৮১তম মিনিটে বক্সের মাঝখান থেকে বাঁ পায়ে শট নিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক।

যোগ করা সময়ে তালেসকো সেগোভিয়ার গোলে মায়ামির পঞ্চম গোলেও ছিল মেসির অ্যাসিস্ট। ন্যাশভিলের হয়ে স্যাম সারিজ ও জ্যাকবল শাফেলবার্গ গোল করলেও বড় হার এড়াতে পারেনি দলটি।

ইস্টার্ন কনফারেন্সের নিয়মিত মৌসুম শেষ করেছে ইন্টার মায়ামি তৃতীয় স্থানে- ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে। সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে সিনসিনাটি আর ৬৬ পয়েন্টে শীর্ষে ফিলাডেলফিয়া। ফলে প্লে-অফের প্রথম রাউন্ডেই আবারও ন্যাশভিল এসসির মুখোমুখি হতে যাচ্ছে মায়ামি, তবে এবার ঘরের মাঠে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com