জুলাই সনদ স্বাক্ষর নিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পূর্ণ অনভিপ্রেত: মঈন খান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (১৭ অক্টোবর) সংসদ ভবনের ঘটনাপ্রবাহ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, হতে পারে অনেকেই এই জুলাই দলিল সম্পর্কে সম্পূর্ণ একমত নন, কিন্তু সেটা বড় কথা নয়। বরং আমি মনে করি, সেটাই স্বাভাবিক। বাংলাদেশের ১৮ কোটি মানুষ সবাই হঠাৎ করে সবকিছুতেই একমত হয়ে যাবে—এটা কোনো বাস্তবতা নয়। সত্যি কথা বলতে গেলে, তাহলে তো আমরা আবার বাকশালেই ফিরে যাব। এখানে আরেকটি বিবেচ্য বিষয় হলো, এই সনদকে অর্থবহ করতে হলে জুলাইয়ের অগ্রসেনানীদের অবশ্যই সংযুক্ত করতে হবে।

তিনি বলেন, আমরা কেন কিছু মৌলিক বিষয়ে একমত হতে পারলাম না, অথবা কেন ফোকাল পয়েন্ট থেকে বিচ্যুত হয়ে আলোচনার ক্যানভাস হাজারো বিষয়ে উন্মুক্ত করে দিলাম? তাছাড়া আরও প্রশ্ন আসবে—যাদের ওপর এই সমন্বয়ের গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কি এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যথাযথ যোগ্য ছিলেন না? তদুপরি প্রশ্ন উঠতে পারে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কি এই জটিল প্রক্রিয়ায় যাওয়ার আদৌ প্রয়োজন ছিল? সেটা কি বরং স্বল্পতম সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে গঠিত একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকারের হাতে তুলে দেওয়া অধিক যুক্তিযুক্ত হতো না?

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» মিছিল-মিটিং, আনন্দ-ফূর্তির মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি

» নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস: ড. ইউনূস

» দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

» জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের

» হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

» অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

» ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

» ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুলাই সনদ স্বাক্ষর নিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পূর্ণ অনভিপ্রেত: মঈন খান

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিকে সম্পূর্ণ অনভিপ্রেত বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (১৭ অক্টোবর) সংসদ ভবনের ঘটনাপ্রবাহ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, হতে পারে অনেকেই এই জুলাই দলিল সম্পর্কে সম্পূর্ণ একমত নন, কিন্তু সেটা বড় কথা নয়। বরং আমি মনে করি, সেটাই স্বাভাবিক। বাংলাদেশের ১৮ কোটি মানুষ সবাই হঠাৎ করে সবকিছুতেই একমত হয়ে যাবে—এটা কোনো বাস্তবতা নয়। সত্যি কথা বলতে গেলে, তাহলে তো আমরা আবার বাকশালেই ফিরে যাব। এখানে আরেকটি বিবেচ্য বিষয় হলো, এই সনদকে অর্থবহ করতে হলে জুলাইয়ের অগ্রসেনানীদের অবশ্যই সংযুক্ত করতে হবে।

তিনি বলেন, আমরা কেন কিছু মৌলিক বিষয়ে একমত হতে পারলাম না, অথবা কেন ফোকাল পয়েন্ট থেকে বিচ্যুত হয়ে আলোচনার ক্যানভাস হাজারো বিষয়ে উন্মুক্ত করে দিলাম? তাছাড়া আরও প্রশ্ন আসবে—যাদের ওপর এই সমন্বয়ের গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কি এই দায়িত্ব পালনের ক্ষেত্রে যথাযথ যোগ্য ছিলেন না? তদুপরি প্রশ্ন উঠতে পারে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কি এই জটিল প্রক্রিয়ায় যাওয়ার আদৌ প্রয়োজন ছিল? সেটা কি বরং স্বল্পতম সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে গঠিত একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকারের হাতে তুলে দেওয়া অধিক যুক্তিযুক্ত হতো না?

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com