২০০ রানে হেরে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আবুধাবিতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২০০ রানের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। নিজেদের সবচেয়ে প্রিয় ফরম্যাট ওয়ানডেতেই ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে তিন ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ পেল মেহেদী হাসান মিরাজের দল।

প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৯ উইকেটে ২৯৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে ওপেনার ইব্রাহিম জাদরান খেলেন ৯৫ রানের চমৎকার ইনিংস। রহমানউল্লাহ গুরবাজ যোগ করেন ৪২ রান, আর ইনিংসের শেষ দিকে মোহাম্মদ নবির ৩৭ বলে ঝোড়ো ৬২ রানে বড় পুঁজি পায় আফগানরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সাইফ হাসান।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার নাঈম শেখ ২৪ বলে ৭ রান করে ফেরেন সাজঘরে। পরে নাজমুল হোসেন শান্ত (৩) দ্রুত বিদায় নিলে চাপ বাড়ে। দলের পক্ষে একমাত্র লড়াইটা করেন সাইফ হাসান, ৪৩ রান করে আউট হন তিনি। বাকি সবাই ব্যর্থ—তাওহীদ হৃদয় ৭, মেহেদী হাসান মিরাজ ৬, শামীম পাটোয়ারী ০, নুরুল হাসান সোহান ২ রান করেন।

শেষ দিকে রিশাদ হোসেন ৪ এবং হাসান মাহমুদ ৯ রান করে আউট হলে ৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ইনিংস। মাত্র ২৭ ওভার ১ বল টিকেছিল মিরাজদের দল।

আফগানদের হয়ে দুর্দান্ত বোলিং করেন বেলাল সামি ও রশিদ খান। বেলাল একাই নেন ৫ উইকেট, আর রশিদ দখল করেন ৩ উইকেট। এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় আফগানিস্তান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাবা তুমি কি আমাকে দেখতে আসবে না?

» ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল

» গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুল ক্যাম্পাস পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

» স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি

» ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্যমাল্টিব্র্যান্ড ওয়ার্কশপ লিমিটেডে বিশেষ সুবিধা

» ফুটো টিনের ঘরে মানবিকতার ছোঁয়া, স্বস্তিতে দুই পরিবার

» শিগগির জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

» যাকে বলা হয় ‘সর্বমন্ত্রী’, তিনি সব মন্ত্রণায়ল আজানও দেন ইকামতও দেন : ডা. শফিকুর রহমান

» ইয়াবাসহ যুবক আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২০০ রানে হেরে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : আবুধাবিতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২০০ রানের বড় ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। নিজেদের সবচেয়ে প্রিয় ফরম্যাট ওয়ানডেতেই ধারাবাহিকভাবে ব্যর্থ হয়ে তিন ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ পেল মেহেদী হাসান মিরাজের দল।

প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৯ উইকেটে ২৯৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। দলের হয়ে ওপেনার ইব্রাহিম জাদরান খেলেন ৯৫ রানের চমৎকার ইনিংস। রহমানউল্লাহ গুরবাজ যোগ করেন ৪২ রান, আর ইনিংসের শেষ দিকে মোহাম্মদ নবির ৩৭ বলে ঝোড়ো ৬২ রানে বড় পুঁজি পায় আফগানরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সাইফ হাসান।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার নাঈম শেখ ২৪ বলে ৭ রান করে ফেরেন সাজঘরে। পরে নাজমুল হোসেন শান্ত (৩) দ্রুত বিদায় নিলে চাপ বাড়ে। দলের পক্ষে একমাত্র লড়াইটা করেন সাইফ হাসান, ৪৩ রান করে আউট হন তিনি। বাকি সবাই ব্যর্থ—তাওহীদ হৃদয় ৭, মেহেদী হাসান মিরাজ ৬, শামীম পাটোয়ারী ০, নুরুল হাসান সোহান ২ রান করেন।

শেষ দিকে রিশাদ হোসেন ৪ এবং হাসান মাহমুদ ৯ রান করে আউট হলে ৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ইনিংস। মাত্র ২৭ ওভার ১ বল টিকেছিল মিরাজদের দল।

আফগানদের হয়ে দুর্দান্ত বোলিং করেন বেলাল সামি ও রশিদ খান। বেলাল একাই নেন ৫ উইকেট, আর রশিদ দখল করেন ৩ উইকেট। এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় আফগানিস্তান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com