রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭৪৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

এছাড়া অভিযানকালে মোট ৪১৩টি গাড়ি ডাম্পিং ও ১০৫টি গাড়ি রেকার করা হয়েছে।

এতে বলা হয়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, একটি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৭১টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৩৩২টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২টি বাস, নয়টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১৫১টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২০টি বাস, একটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১২৫টি মোটরসাইকেলসহ মোট ২২৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে দুইটি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, নয়টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ১৭৮টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে আটটি বাস, তিনটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ১৮৩টি মোটরসাইকেলসহ মোট ২৯২টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২২টি বাস, পাঁচটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ২৪০টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, দুইটি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ১৩৪ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ছয়টি বাস, সাতটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৮৯টি মামলা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ২৪ বছরের প্রেম, তবুও মুগ্ধতা কাটেনি রিতেশ-জেনেলিয়ার

» শাকসবজি-মাছ-মাংসের দাম চড়া

» জাতীয় পার্টিকে জনগণ প্রত্যাখ্যান করেছে: আখতার হোসেন

» জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না

» ৩০০ আসনের একটিও পায়নি জাতীয় পার্টি

» নির্বাচনে মেঘনা আলম ও আম জনতার তারেকের জামানত বাজেয়াপ্ত

» ঢাকা-১০ আসনে বিজয়ী বিএনপির শেখ রবিউল আলম

» জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি: ইসি সানাউল্লাহ

» বিজয়ী নওশাদকে অভিনন্দন জানালেন সার্জিস

» এক যুগ পর বিশ্বকাপে ফিরলেও চোটে মাঠ ছাড়লেন টেলর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৭৪৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মঙ্গলবার (১৮ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

এছাড়া অভিযানকালে মোট ৪১৩টি গাড়ি ডাম্পিং ও ১০৫টি গাড়ি রেকার করা হয়েছে।

এতে বলা হয়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫টি বাস, একটি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৭১টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৩৩২টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ১২টি বাস, নয়টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১৫১টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২০টি বাস, একটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১২৫টি মোটরসাইকেলসহ মোট ২২৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে দুইটি বাস, একটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, নয়টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ১৭৮টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে আটটি বাস, তিনটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ১৮৩টি মোটরসাইকেলসহ মোট ২৯২টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২২টি বাস, পাঁচটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ৪৪টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ২৪০টি মামলা হয়েছে।

ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, দুইটি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ৫১টি মোটরসাইকেলসহ মোট ১৩৪ টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ছয়টি বাস, সাতটি ট্রাক, দুইটি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৮৯টি মামলা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com