যাত্রাবাড়ীতে ভোট দিতে কেন্দ্রে গিয়ে একজনের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতন স্কুলে ভোট দিতে গিয়ে সাবেক মেরিন ইঞ্জিনিয়ার আলী আবু সাঈদ সরকার (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মৃত আলী আবু সাঈদ সরকার সাভারের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন এবং বর্তমানে পরিবার নিয়ে ঢাকার মানিকনগরে বসবাস করতেন। আলী আবু সাঈদ দুই সন্তানের জনক এবং তার স্ত্রীর নাম প্রীতি ইসলাম পারভীন।

বৃহস্পতিবার  সকালে আলী আবু সাঈদ তার স্ত্রী  বাসায় রেখে ছোট ছেলে ফয়সাল ইসরাককে সাথে নিয়ে ভোট দিতে যান। স্কুলের চতুর্থ তলায় সিঁড়িতে তিনি অচেতন হয়ে পড়েন। ছেলে ও অন্যান্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।

মৃতের স্ত্রী প্রীতি ইসলাম পারভীন বলেন, আমার স্বামী হার্টের রোগী ছিলেন। এর আগে স্ট্রোকও করেছিলেন। চিকিৎসকের পরামর্শে চলছিলেন।

তিনি আরও জানান, সকালে আমাকে ঘুমে রেখে ছোট ছেলেকে সাথে নিয়ে ভোট দিতে যান। সেখানে যাওয়ার পর স্কুলের সিঁড়িতে অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যাত্রাবাড়ীতে ভোট দিতে কেন্দ্রে গিয়ে একজনের মৃত্যু

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীর অগ্রদূত বিদ্যা নিকেতন স্কুলে ভোট দিতে গিয়ে সাবেক মেরিন ইঞ্জিনিয়ার আলী আবু সাঈদ সরকার (৫৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মৃত আলী আবু সাঈদ সরকার সাভারের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন এবং বর্তমানে পরিবার নিয়ে ঢাকার মানিকনগরে বসবাস করতেন। আলী আবু সাঈদ দুই সন্তানের জনক এবং তার স্ত্রীর নাম প্রীতি ইসলাম পারভীন।

বৃহস্পতিবার  সকালে আলী আবু সাঈদ তার স্ত্রী  বাসায় রেখে ছোট ছেলে ফয়সাল ইসরাককে সাথে নিয়ে ভোট দিতে যান। স্কুলের চতুর্থ তলায় সিঁড়িতে তিনি অচেতন হয়ে পড়েন। ছেলে ও অন্যান্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।

মৃতের স্ত্রী প্রীতি ইসলাম পারভীন বলেন, আমার স্বামী হার্টের রোগী ছিলেন। এর আগে স্ট্রোকও করেছিলেন। চিকিৎসকের পরামর্শে চলছিলেন।

তিনি আরও জানান, সকালে আমাকে ঘুমে রেখে ছোট ছেলেকে সাথে নিয়ে ভোট দিতে যান। সেখানে যাওয়ার পর স্কুলের সিঁড়িতে অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com