ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি প্রাইভেটকার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর ধানমন্ডিতে ঝড়ো বাতাস ও বৃষ্টির মধ্যে একটি গাছ উপড়ে দুটি প্রাইভেটকারের ওপর পড়েছে। এতে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে ধানমন্ডির আবাহনী মাঠের পশ্চিম পাশে ১২/এ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব দেশের একটি গণমাধ্যমকে বলেন, প্রচণ্ড বৃষ্টি ও বাতাসের কারণে মাঠের পশ্চিম পাশের সড়কে পার্কিং করে রাখা দুটি প্রাইভেটকারের ওপর একটি গাছ উপড়ে পড়ে। ঘটনার সময় গাড়ি দুটির ভেতরে কেউ ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, গাছটি উপড়ে পড়ার পর গাড়ি দুটির ওপর ব্যাপকভাবে চাপ পড়ে। এতে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে এবং গাছটি সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, একটি বড় গাছ মাটি থেকে উপড়ে দুটি প্রাইভেটকারের ওপর পড়ে আছে। এ সময় এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল।

তিনি আরও বলেন, গাছটি সরানোর জন্য ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে গাছটি অপসারণের কাজ শুরু করেছে। রাত পৌনে ৯টার দিকে গাছটি সরানোর চেষ্টা চলছিল।

এদিকে, গাছটি সড়কের ওপর ও গাড়ির ওপর পড়ে থাকায় ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। বৃষ্টির কারণে উদ্ধার ও অপসারণ কাজেও কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের ভাষ্য, সোমবার সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস শুরু হয়। এর মধ্যেই ধানমন্ডির এ সড়কে গাছটি উপড়ে পড়ে। তবে গাড়ির ভেতরে কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একাদশে ভর্তিতে আসন সংকটের শঙ্কা নেই, ফাঁকা থাকবে কয়েক লাখ

» ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি প্রাইভেটকার

» ছাত্রদল সহিংস রাজনীতি থেকে বের হতে পারছে না: শিবির সেক্রেটারি

» গণভোটের রায় মেনে রাষ্ট্র সংস্কার করতে হবে: জামায়াত আমির

» ম্যানেজিং কমিটি দ্বারা শিক্ষক নিয়োগের ক্ষমতা বাতিল চান এমপি হাসনাত

» বিরোধী দল সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করবে এটাই গণতন্ত্র: রিজভী

» নির্বাচনী সহিংসতা-অনিয়ম ভবিষ্যতে আরও বাড়বে : মজিবুর রহমান

» সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দেশে আনাসহ পরিবারের পুনর্বাসন দাবি চরমোনাই পীরের

» পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে ১৮ জন গ্রেপ্তার

» নেপালে অপু বিশ্বাসের ‘শিকার’ সিনেমার শুটিং শুরু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ধানমন্ডিতে গাছ পড়ে দুমড়ে-মুচড়ে গেছে দুটি প্রাইভেটকার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : রাজধানীর ধানমন্ডিতে ঝড়ো বাতাস ও বৃষ্টির মধ্যে একটি গাছ উপড়ে দুটি প্রাইভেটকারের ওপর পড়েছে। এতে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে ধানমন্ডির আবাহনী মাঠের পশ্চিম পাশে ১২/এ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব দেশের একটি গণমাধ্যমকে বলেন, প্রচণ্ড বৃষ্টি ও বাতাসের কারণে মাঠের পশ্চিম পাশের সড়কে পার্কিং করে রাখা দুটি প্রাইভেটকারের ওপর একটি গাছ উপড়ে পড়ে। ঘটনার সময় গাড়ি দুটির ভেতরে কেউ ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, গাছটি উপড়ে পড়ার পর গাড়ি দুটির ওপর ব্যাপকভাবে চাপ পড়ে। এতে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে এবং গাছটি সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, একটি বড় গাছ মাটি থেকে উপড়ে দুটি প্রাইভেটকারের ওপর পড়ে আছে। এ সময় এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল।

তিনি আরও বলেন, গাছটি সরানোর জন্য ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে গাছটি অপসারণের কাজ শুরু করেছে। রাত পৌনে ৯টার দিকে গাছটি সরানোর চেষ্টা চলছিল।

এদিকে, গাছটি সড়কের ওপর ও গাড়ির ওপর পড়ে থাকায় ওই এলাকায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। বৃষ্টির কারণে উদ্ধার ও অপসারণ কাজেও কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের ভাষ্য, সোমবার সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস শুরু হয়। এর মধ্যেই ধানমন্ডির এ সড়কে গাছটি উপড়ে পড়ে। তবে গাড়ির ভেতরে কেউ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com