ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর ৬০ ফিট সংলগ্ন মিরপুর-২ এলাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে আজ সকাল সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রটিতে বিপুল সংখ্যক পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর টিম একাধিকবার টহল দিয়েছে।
জানা গেছে, ঢাকা-১৫ আসনের প্রার্থী ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান এ কেন্দ্রেই ভোট দেবেন। এ কারণে এখানে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল আটটায় তাঁর ভোট দেওয়ার কথা থাকলেও রিপোর্ট লেখা পর্যন্ত তিনি কেন্দ্রে পৌঁছাননি।
ভোটারদের তুলনায় এ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।








