২৪ বছরের প্রেম, তবুও মুগ্ধতা কাটেনি রিতেশ-জেনেলিয়ার

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক  : বলিউডে প্রেম আসে-যায়, ভাঙে-গড়ে নতুন সমীকরণ। তবে জেনেলিয়া ডি’সুজা ও রিতেশ দেশমুখের সম্পর্ক যেন সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে। মজার ভিডিও, খুনসুটি আর প্রকাশ্যে একে অপরের প্রতি সহজ-স্বাভাবিক ভালোবাসা-সব মিলিয়ে এই তারকা দম্পতি ইন্ডাস্ট্রির অন্যতম প্রিয় জুটি।

আজ তাদের সম্পর্কের বিশেষ এক মাইলফলক। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট শেয়ার করে রিতেশ লিখেছেন, “ঠিক ২৪ বছর আগে আমাদের হৃদয় একে অপরকে খুঁজে পেয়েছিল, তারপর আর কখনো ছেড়ে যায়নি।” স্ত্রী জেনেলিয়াকে তিনি তার “সেফ স্পেস” বলে উল্লেখ করেন। আরও লেখেন, “প্রতিদিন আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। আমার বন্ধু, আমার ভালোবাসা, আমার চিরদিনের ‘বাইকো’… আমি তোমার প্রেমে অসীম, নিরন্তরভাবে ডুবে আছি।”

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। জেনেলিয়াও ভালোবাসায় ভরা জবাব দেন। লেখেন, “সব সময়ের জন্য তোমারই, রিতেশ। ২৪ বছর পরেও তোমার প্রেমে পড়তে ভালো লাগে।”

২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ সিনেমার শুটিংয়ে প্রথম আলাপ এই দুই তারকার। সেখান থেকেই বন্ধুত্ব, আর ধীরে ধীরে প্রেম। প্রায় এক দশক সম্পর্কের পর ২০১২ সালের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। মারাঠি ও খ্রিস্টান-দুই সংস্কৃতির রীতিনীতি মেনেই হয়েছিল তাদের বিয়ে।

বর্তমানে দুই পুত্রসন্তান রিয়ান ও রাহিলকে নিয়ে সুখী সংসার এই তারকা দম্পতির। পরিবার, কাজ ও ব্যক্তিগত মুহূর্ত-সব মিলিয়ে ব্যস্ত অথচ পরিপূর্ণ জীবন কাটছে তাদের।

পেশাগত দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন রিতেশ দেশমুখ। তাকে দেখা যাবে ঐতিহাসিক অ্যাকশনধর্মী সিনেমা ‘রাজা শিবাজি’-তে, যা ছত্রপতি শিবাজি মহারাজকে ঘিরে নির্মিত। ২০২৬ সালের ১ মে বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে ছবিটির। এছাড়া ‘ধামাল ৪’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি, যা মুক্তি পাবে ২০২৬ সালের ৩ জুলাই।

অন্যদিকে, জেনেলিয়াকে শেষবার বড় পর্দায় দেখা গেছে ‘সিতারে জমিন পর’ ছবিতে, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন আমির খান। সামনে তাকে দেখা যাবে ‘রাজা শিবাজি’ ও ‘পুলিশ স্টেশন মে ভূত’ ছবিতে।

প্রেম, পরিবার আর পেশা-সবকিছু সামলে ২৪ বছর পরেও একে অপরের প্রেমে মগ্ন রিতেশ-জেনেলিয়া। বলিউডে তাদের এই ভালোবাসার গল্প যেন এখনো ততটাই সতেজ, যতটা ছিল শুরুতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘আমি পাঠান, ইচ্ছা হলে গুলি কর’, শাহরুখের চাঞ্চল্যকর তথ্য

» চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

» বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত নারীসহ ১৫ জন

» ইন্দোনেশিয়ায় ৮ বিমানবন্দর বন্ধ, ভোগান্তিতে ১ লাখ ৭০ হাজার যাত্রী

» মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ

» ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ঘোষণা কানাডার

» ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

» পর্যটকদের পদচারণায় মুখর কানাডা

» চবিতে শিক্ষকসহ ৩ জন বরখাস্ত

» রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১টি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

২৪ বছরের প্রেম, তবুও মুগ্ধতা কাটেনি রিতেশ-জেনেলিয়ার

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক  : বলিউডে প্রেম আসে-যায়, ভাঙে-গড়ে নতুন সমীকরণ। তবে জেনেলিয়া ডি’সুজা ও রিতেশ দেশমুখের সম্পর্ক যেন সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে। মজার ভিডিও, খুনসুটি আর প্রকাশ্যে একে অপরের প্রতি সহজ-স্বাভাবিক ভালোবাসা-সব মিলিয়ে এই তারকা দম্পতি ইন্ডাস্ট্রির অন্যতম প্রিয় জুটি।

আজ তাদের সম্পর্কের বিশেষ এক মাইলফলক। সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট শেয়ার করে রিতেশ লিখেছেন, “ঠিক ২৪ বছর আগে আমাদের হৃদয় একে অপরকে খুঁজে পেয়েছিল, তারপর আর কখনো ছেড়ে যায়নি।” স্ত্রী জেনেলিয়াকে তিনি তার “সেফ স্পেস” বলে উল্লেখ করেন। আরও লেখেন, “প্রতিদিন আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ। আমার বন্ধু, আমার ভালোবাসা, আমার চিরদিনের ‘বাইকো’… আমি তোমার প্রেমে অসীম, নিরন্তরভাবে ডুবে আছি।”

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই পোস্ট। জেনেলিয়াও ভালোবাসায় ভরা জবাব দেন। লেখেন, “সব সময়ের জন্য তোমারই, রিতেশ। ২৪ বছর পরেও তোমার প্রেমে পড়তে ভালো লাগে।”

২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ সিনেমার শুটিংয়ে প্রথম আলাপ এই দুই তারকার। সেখান থেকেই বন্ধুত্ব, আর ধীরে ধীরে প্রেম। প্রায় এক দশক সম্পর্কের পর ২০১২ সালের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। মারাঠি ও খ্রিস্টান-দুই সংস্কৃতির রীতিনীতি মেনেই হয়েছিল তাদের বিয়ে।

বর্তমানে দুই পুত্রসন্তান রিয়ান ও রাহিলকে নিয়ে সুখী সংসার এই তারকা দম্পতির। পরিবার, কাজ ও ব্যক্তিগত মুহূর্ত-সব মিলিয়ে ব্যস্ত অথচ পরিপূর্ণ জীবন কাটছে তাদের।

পেশাগত দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন রিতেশ দেশমুখ। তাকে দেখা যাবে ঐতিহাসিক অ্যাকশনধর্মী সিনেমা ‘রাজা শিবাজি’-তে, যা ছত্রপতি শিবাজি মহারাজকে ঘিরে নির্মিত। ২০২৬ সালের ১ মে বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে ছবিটির। এছাড়া ‘ধামাল ৪’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি, যা মুক্তি পাবে ২০২৬ সালের ৩ জুলাই।

অন্যদিকে, জেনেলিয়াকে শেষবার বড় পর্দায় দেখা গেছে ‘সিতারে জমিন পর’ ছবিতে, যেখানে মুখ্য ভূমিকায় ছিলেন আমির খান। সামনে তাকে দেখা যাবে ‘রাজা শিবাজি’ ও ‘পুলিশ স্টেশন মে ভূত’ ছবিতে।

প্রেম, পরিবার আর পেশা-সবকিছু সামলে ২৪ বছর পরেও একে অপরের প্রেমে মগ্ন রিতেশ-জেনেলিয়া। বলিউডে তাদের এই ভালোবাসার গল্প যেন এখনো ততটাই সতেজ, যতটা ছিল শুরুতে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com