টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক :নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিলো স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার তুলনামূলক অনভিজ্ঞ জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়েছেন রূপালী আক্তাররা।শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস ও স্মৃতি আক্তাররা শুরু থেকেই প্রতিপক্ষকে আটকে রাখেন এবং রেইডে পয়েন্ট সংগ্রহ করতে থাকেন। মাত্র পাঁচ মিনিটেই জার্মানদের প্রথমবার অলআউট করে স্বাগতিকরা। তখন রূপালী আক্তারের দল এগিয়ে যায় ১০-০ পয়েন্টে। আধিপত্যর ম্যাচে প্রায় সব খেলোয়াড়কেই পরখ করে নেয় বাংলাদেশ।

২০২৩ সালে কাবাডি শুরু করা জার্মান মেয়েরা একপর্যায়ে ভালোই প্রতিরোধ গড়তে পেরেছিল। শারীরিক গঠনে ইউরোপের প্রতিনিধিরা শক্তিশালী হলেও বাংলাদেশ তাদের বিপক্ষে টেকনিকেই এগিয়ে গেছে।

দশম মিনিটে দ্বিতীয়বার অলআউট হয় জার্মানরা, তখন ম্যাচের ব্যবধান দাঁড়ায় ২২-৫ পয়েন্টে। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে ছিল ২৮-৯ পয়েন্টে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের কিছুটা আগোছালো ভাবের কারণে জার্মানি বেশ কিছু পয়েন্ট আদায় করে নেয়। ম্যাচের শেষ ছয় মিনিট বাকি থাকতে জার্মানি তৃতীয়বার অলআউট হয়। তখন স্কোর ছিল ৪৩-২১।

শেষপর্যন্ত বাংলাদেশ ম্যাচ শেষ করে ৫৭-২৭ ব্যবধানে। এর মধ্যে জার্মানদের আরও একবার অলআউট করেছে বাংলাদেশের মেয়েরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» মেহেরপুরে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

» পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ

» মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

» রাশিয়ার যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশি দুই যুবকের বাঁচার আকুতি

» জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

» অ্যান্ড্রয়েড ১৭ উন্মুক্ত: গুগলের নতুন চমক

» শিশুর ঘন ঘন পেটে ব্যথা কেন হয়? জেনে নিন প্রতিকার

» প্রতিদিন লেবু পানি খেলে যেসব উপকার হয়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক :নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিলো স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার তুলনামূলক অনভিজ্ঞ জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়েছেন রূপালী আক্তাররা।শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস ও স্মৃতি আক্তাররা শুরু থেকেই প্রতিপক্ষকে আটকে রাখেন এবং রেইডে পয়েন্ট সংগ্রহ করতে থাকেন। মাত্র পাঁচ মিনিটেই জার্মানদের প্রথমবার অলআউট করে স্বাগতিকরা। তখন রূপালী আক্তারের দল এগিয়ে যায় ১০-০ পয়েন্টে। আধিপত্যর ম্যাচে প্রায় সব খেলোয়াড়কেই পরখ করে নেয় বাংলাদেশ।

২০২৩ সালে কাবাডি শুরু করা জার্মান মেয়েরা একপর্যায়ে ভালোই প্রতিরোধ গড়তে পেরেছিল। শারীরিক গঠনে ইউরোপের প্রতিনিধিরা শক্তিশালী হলেও বাংলাদেশ তাদের বিপক্ষে টেকনিকেই এগিয়ে গেছে।

দশম মিনিটে দ্বিতীয়বার অলআউট হয় জার্মানরা, তখন ম্যাচের ব্যবধান দাঁড়ায় ২২-৫ পয়েন্টে। প্রথমার্ধ শেষে বাংলাদেশ এগিয়ে ছিল ২৮-৯ পয়েন্টে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের কিছুটা আগোছালো ভাবের কারণে জার্মানি বেশ কিছু পয়েন্ট আদায় করে নেয়। ম্যাচের শেষ ছয় মিনিট বাকি থাকতে জার্মানি তৃতীয়বার অলআউট হয়। তখন স্কোর ছিল ৪৩-২১।

শেষপর্যন্ত বাংলাদেশ ম্যাচ শেষ করে ৫৭-২৭ ব্যবধানে। এর মধ্যে জার্মানদের আরও একবার অলআউট করেছে বাংলাদেশের মেয়েরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com