আ.লীগের মিছিলে জামায়াত বা এনসিপি বাধা দেয়নি, বাধা দিয়েছে যুবদল-ছাত্রদল: রুমিন ফারহানা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেউ কখনো আওয়ামী লীগের মিছিলে বা কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করেনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) একটি টিভির সম্পাদকীয় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, বিভিন্ন স্থানে যখন আওয়ামী লীগ মিছিল করেছে যুবদল, ছাত্রদল বাধা দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়ার চেষ্টা করেছে। কিন্তু আপনি কখনো দেখবেন না জামায়াত বা এনসিপির কেউ আওয়ামী লীগের মিছিলে বা কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করেছে।

তিনি বলেন, এখন আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপি বাধা দিতে পারে কি পারে না এই প্রশ্নে আমি বলবো যে আওয়ামী লীগের কার্যক্রম এখন স্থগিত আছে। সুতরাং এটা রাষ্ট্রের দায়িত্ব যে তারা যাতে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে সেটা নিশ্চিত করা। রাষ্ট্র যখন করতে পারছে না বিএনপির নেতাকর্মীরা চেষ্টা করছে।

বিএনপি নেত্রী আরও বলেন, দেখুন, গত ১৭ বছর জেল-জুলুম, অত্যাচার, গুম, আয়নাঘরে রাখা, পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে নখ তুলে ফেলা এটা বিএনপির নেতাকর্মীরা সাফার করেছে। বিএনপি যেহেতু বৃহৎ দল, সংখ্যার দিক দিয়ে বিএনপির নেতাকর্মীরা যতটা সাফার করেছে অন্য কোনো রাজনৈতিক দল ততটা সাফার করেনি। বিএনপি আওয়ামী লীগকে যেভাবে দেখবে বা বিএনপি আওয়ামী লীগকে প্রতিরোধ করার আগ্রহী হবে সেরকম অন্য কোনো পলিটিক্যাল পার্টি করবে কিনা সেই প্রশ্ন থেকেই যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

» শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প: ববি হাজ্জাজ

» দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির ৭ জরুরি নির্দেশনা

» বিপিএল বাংলাদেশ ক্রিকেটকে কী দিয়েছে? প্রশ্ন বিসিবি পরিচালকের

» ঈদে মিলাদুন্নবী উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো মানুষ

» মহানবীর (সা.) জীবনী পাঠের গুরুত্ব

» ডিমের চেয়ে বেশি প্রোটিন পেতে সকালের নাস্তায় যা খেতে পারেন

» ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ১৪ হুথি যোদ্ধা নিহত

» অপরাধী সিন্ডিকেটের গোপন আস্তানা উপড়ে ফেলতে হবে : রিজভী

» পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আ.লীগের মিছিলে জামায়াত বা এনসিপি বাধা দেয়নি, বাধা দিয়েছে যুবদল-ছাত্রদল: রুমিন ফারহানা

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামী বা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেউ কখনো আওয়ামী লীগের মিছিলে বা কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করেনি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) একটি টিভির সম্পাদকীয় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, বিভিন্ন স্থানে যখন আওয়ামী লীগ মিছিল করেছে যুবদল, ছাত্রদল বাধা দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়ার চেষ্টা করেছে। কিন্তু আপনি কখনো দেখবেন না জামায়াত বা এনসিপির কেউ আওয়ামী লীগের মিছিলে বা কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করেছে।

তিনি বলেন, এখন আওয়ামী লীগের কর্মসূচিতে বিএনপি বাধা দিতে পারে কি পারে না এই প্রশ্নে আমি বলবো যে আওয়ামী লীগের কার্যক্রম এখন স্থগিত আছে। সুতরাং এটা রাষ্ট্রের দায়িত্ব যে তারা যাতে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারে সেটা নিশ্চিত করা। রাষ্ট্র যখন করতে পারছে না বিএনপির নেতাকর্মীরা চেষ্টা করছে।

বিএনপি নেত্রী আরও বলেন, দেখুন, গত ১৭ বছর জেল-জুলুম, অত্যাচার, গুম, আয়নাঘরে রাখা, পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে নখ তুলে ফেলা এটা বিএনপির নেতাকর্মীরা সাফার করেছে। বিএনপি যেহেতু বৃহৎ দল, সংখ্যার দিক দিয়ে বিএনপির নেতাকর্মীরা যতটা সাফার করেছে অন্য কোনো রাজনৈতিক দল ততটা সাফার করেনি। বিএনপি আওয়ামী লীগকে যেভাবে দেখবে বা বিএনপি আওয়ামী লীগকে প্রতিরোধ করার আগ্রহী হবে সেরকম অন্য কোনো পলিটিক্যাল পার্টি করবে কিনা সেই প্রশ্ন থেকেই যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com