বিএসএফের বন্দুকের আঘাতে বাংলাদেশি যুবক আহত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বন্দুকের নলের আঘাতে সফিক (২৯) নামে বাংলাদেশি এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার খারেরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবু বক্কর সিদ্দিক এ তথ্যটি নিশ্চিত করেন।

উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা সীমান্তের ৭০ নম্বর পিলার সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত সফিক সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের ওই এলাকায় ৫-৬ জন নারী-পুরুষ মানবপাচারকারীদের সহায়তায় ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এসময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দিলে সবাই পালিয়ে আসতে সক্ষম হলেও সফিক ভারতীয় জঙ্গলে লুকিয়ে থাকেন।

পরে বিএসএফ সদস্যরা তাকে আটক করে বন্দুকের নল দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে ব্যাপক আঘাত করেন। এতো তিনি গুরুতর আহত হন। পরে তাকে ছেড়ে দেওয়া হলে সকাল ৯টার দিকে স্থানীয় মানবপাচারকারী মারুফ ও তার সহযোগীরা সফিককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজিবি সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে মানবপাচারসহ বিভিন্ন অপরাধে থানায় ও বিজিবির দপ্তরে একাধিক মামলা রয়েছে।

বাকশীমূল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জামসেদ চৌধুরী বলেন, চিহ্নিত মানবপাচারকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া বলেন, ঘটনাটি আমরা শুনেছি, এলাকায় সবাই জানে। বিস্তারিত জানার জন্য বিজিবির সঙ্গে যোগাযোগ করতে পারেন।

খারেরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবু বক্কর সিদ্দিক বলেন, এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। সরেজমিনে যাচাই করে এর সত্যতাও পেয়েছি। মানবপাচারকারীদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চব্বিশের গণহত্যার ৭ মামলায় ১৩ জনের মৃত্যুদণ্ড: সংসদে আইনমন্ত্রী

» আ.লীগকে প্রতিহত করার ঘোষণা ছাত্রদল সহ সভাপতির

» ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

» বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু

» বিশ্ব বাবা দিবস আজ

» সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

» সংসদ সদস্যদের মানোন্নয়ন করা দরকার : মান্না

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

» যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দ্রুত শেষ করার আহ্বান আঞ্চলিক নেতাদের

» দেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিএসএফের বন্দুকের আঘাতে বাংলাদেশি যুবক আহত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বন্দুকের নলের আঘাতে সফিক (২৯) নামে বাংলাদেশি এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার খারেরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবু বক্কর সিদ্দিক এ তথ্যটি নিশ্চিত করেন।

উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা সীমান্তের ৭০ নম্বর পিলার সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত সফিক সিলেট জেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের ওই এলাকায় ৫-৬ জন নারী-পুরুষ মানবপাচারকারীদের সহায়তায় ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এসময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দিলে সবাই পালিয়ে আসতে সক্ষম হলেও সফিক ভারতীয় জঙ্গলে লুকিয়ে থাকেন।

পরে বিএসএফ সদস্যরা তাকে আটক করে বন্দুকের নল দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে ব্যাপক আঘাত করেন। এতো তিনি গুরুতর আহত হন। পরে তাকে ছেড়ে দেওয়া হলে সকাল ৯টার দিকে স্থানীয় মানবপাচারকারী মারুফ ও তার সহযোগীরা সফিককে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিজিবি সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে মানবপাচারসহ বিভিন্ন অপরাধে থানায় ও বিজিবির দপ্তরে একাধিক মামলা রয়েছে।

বাকশীমূল ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জামসেদ চৌধুরী বলেন, চিহ্নিত মানবপাচারকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া বলেন, ঘটনাটি আমরা শুনেছি, এলাকায় সবাই জানে। বিস্তারিত জানার জন্য বিজিবির সঙ্গে যোগাযোগ করতে পারেন।

খারেরা বিজিবি ক্যাম্পের সুবেদার আবু বক্কর সিদ্দিক বলেন, এমন একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। সরেজমিনে যাচাই করে এর সত্যতাও পেয়েছি। মানবপাচারকারীদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com