এবারের বিপিএলে খেলোয়াড় কিনতে মানতে হবে যেসব শর্ত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও ফিরছে খেলোয়াড়দের নিলাম ব্যবস্থা। প্রথম দুই আসরে নিলাম হলেও এরপর থেকে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গঠন করা হতো।

আসন্ন মৌসুমে আবারও সেই পুরনো নিয়মে দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামে একে একে খেলোয়াড়দের নাম তোলা হবে, আর কোনো ফ্র্যাঞ্চাইজি চাইলে সেই খেলোয়াড়ের জন্য বিড করবে। একাধিক দল আগ্রহ দেখালে বিডিং চলবে যতক্ষণ না কোনো দল ‘সোল্ড’ ঘোষণা শুনে সেই খেলোয়াড়কে দলে নিতে পারে। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে। এ থেকে এফ পর্যন্ত, সর্বোচ্চ ভিত্তিমূল্য ৫০ লাখ এবং সর্বনিম্ন ১১ লাখ টাকা।

প্রতি বিডে খেলোয়াড়ের দাম ক্যাটাগরি অনুযায়ী ২০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বাড়বে। বিদেশিদের ক্ষেত্রেও থাকবে পাঁচটি ক্যাটাগরি। ‌এ থেকে ই পর্যন্ত, সর্বোচ্চ ভিত্তিমূল্য ৩৫ হাজার মার্কিন ডলার এবং সর্বনিম্ন ১০ হাজার ডলার। প্রতি বিডে দাম বাড়বে ১ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত। প্রতিটি দলকে ন্যূনতম ১৩ জন এবং সর্বোচ্চ ১৬ জন দেশি খেলোয়াড় নিতে হবে নিলাম থেকে। খরচের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা।

বিদেশিদের জন্য সর্বোচ্চ ব্যয় সীমা সাড়ে ৩ লাখ ডলার, যার মধ্যে দুইজন ডিরেক্ট সাইনিংয়ের পারিশ্রমিকও অন্তর্ভুক্ত থাকবে। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো দুইজন দেশি ও দুইজন বিদেশি ক্রিকেটারকে সরাসরি দলে টানতে পারবে।

একাদশে ন্যূনতম ২ এবং সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলানো যাবে। চুক্তির সময়ই খেলোয়াড়দের পারিশ্রমিকের ২৫ শতাংশ দিতে হবে। লিগ পর্বের আগে ৫০ শতাংশ, বাকি ২৫ শতাংশ টুর্নামেন্ট শেষের ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।

নিলাম শেষে ২৪ ঘণ্টার মধ্যে দলগুলোকে নিজেদের স্কোয়াড জমা দিতে হবে। কোনো খেলোয়াড় দলভুক্ত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ফিটনেস টেস্টে পাশ করতে হবে এবং অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেই অংশ নিতে হবে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের আশা, নিলাম ব্যবস্থার ফিরিয়ে আনা খেলোয়াড়দের প্রকৃত বাজারমূল্য নির্ধারণ ও ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিযোগিতা আরও রোমাঞ্চকর করে তুলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» শিগগির জামায়াতের পতন হবে: রাশেদ খাঁন

» আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

» যাকে বলা হয় ‘সর্বমন্ত্রী’, তিনি সব মন্ত্রণায়ল আজানও দেন ইকামতও দেন : ডা. শফিকুর রহমান

» ইয়াবাসহ যুবক আটক

» জামায়াত আমিরের সঙ্গে ভিএফজিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

» শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’ তিন সহযোগীসহ গ্রেফতার

» সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন-আল-রশিদের জানাজা অনুষ্ঠিত

» তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া, দাপুটে বাংলাদেশ

» মেহেরপুরে বিজিবির কড়া অবস্থানে ব্যর্থ হলো বিএসএফের পুশইন চেষ্টা

» বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এবারের বিপিএলে খেলোয়াড় কিনতে মানতে হবে যেসব শর্ত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও ফিরছে খেলোয়াড়দের নিলাম ব্যবস্থা। প্রথম দুই আসরে নিলাম হলেও এরপর থেকে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল গঠন করা হতো।

আসন্ন মৌসুমে আবারও সেই পুরনো নিয়মে দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামে একে একে খেলোয়াড়দের নাম তোলা হবে, আর কোনো ফ্র্যাঞ্চাইজি চাইলে সেই খেলোয়াড়ের জন্য বিড করবে। একাধিক দল আগ্রহ দেখালে বিডিং চলবে যতক্ষণ না কোনো দল ‘সোল্ড’ ঘোষণা শুনে সেই খেলোয়াড়কে দলে নিতে পারে। দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে। এ থেকে এফ পর্যন্ত, সর্বোচ্চ ভিত্তিমূল্য ৫০ লাখ এবং সর্বনিম্ন ১১ লাখ টাকা।

প্রতি বিডে খেলোয়াড়ের দাম ক্যাটাগরি অনুযায়ী ২০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত বাড়বে। বিদেশিদের ক্ষেত্রেও থাকবে পাঁচটি ক্যাটাগরি। ‌এ থেকে ই পর্যন্ত, সর্বোচ্চ ভিত্তিমূল্য ৩৫ হাজার মার্কিন ডলার এবং সর্বনিম্ন ১০ হাজার ডলার। প্রতি বিডে দাম বাড়বে ১ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত। প্রতিটি দলকে ন্যূনতম ১৩ জন এবং সর্বোচ্চ ১৬ জন দেশি খেলোয়াড় নিতে হবে নিলাম থেকে। খরচের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৪ কোটি ৫০ লাখ টাকা।

বিদেশিদের জন্য সর্বোচ্চ ব্যয় সীমা সাড়ে ৩ লাখ ডলার, যার মধ্যে দুইজন ডিরেক্ট সাইনিংয়ের পারিশ্রমিকও অন্তর্ভুক্ত থাকবে। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো দুইজন দেশি ও দুইজন বিদেশি ক্রিকেটারকে সরাসরি দলে টানতে পারবে।

একাদশে ন্যূনতম ২ এবং সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলানো যাবে। চুক্তির সময়ই খেলোয়াড়দের পারিশ্রমিকের ২৫ শতাংশ দিতে হবে। লিগ পর্বের আগে ৫০ শতাংশ, বাকি ২৫ শতাংশ টুর্নামেন্ট শেষের ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।

নিলাম শেষে ২৪ ঘণ্টার মধ্যে দলগুলোকে নিজেদের স্কোয়াড জমা দিতে হবে। কোনো খেলোয়াড় দলভুক্ত হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ফিটনেস টেস্টে পাশ করতে হবে এবং অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেই অংশ নিতে হবে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের আশা, নিলাম ব্যবস্থার ফিরিয়ে আনা খেলোয়াড়দের প্রকৃত বাজারমূল্য নির্ধারণ ও ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিযোগিতা আরও রোমাঞ্চকর করে তুলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com