মনোনয়ন বঞ্চিত গোলাম মোস্তফার সমর্থকদের মশাল মিছিল

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) বিএনপির মনোনয়ন না পেয়ে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকরা চতুর্থ দিনের মতো বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নিয়ে তারা সদ্য মনোনয়ন পাওয়া সাবেক সচিব ও ঢাকার সাবেক জেলা প্রশাসক আব্দুল বারীর মনোনয়ন বাতিলের দাবি জানান এবং বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বিক্ষোভকারীরা আব্দুল বারীকে “অতিথি পাখি” আখ্যা দিয়ে স্লোগান দেন—“অতিথি পাখিকে চাই না, মানি না, মানব না।” তাদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির জন্য মাঠে থেকে কাজ করা পরীক্ষিত নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে বঞ্চিত করে এক অরাজনৈতিক বহিরাগতকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মিছিলে নেতৃত্ব দেন গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বকুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রনেতা সোয়ায়েব হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত

» দেশ পরিচালনায় আওয়ামী শাসনের লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

» ফ্যামিলি কার্ডে মুদ্রাস্ফীতির ঝুঁকি আছে কি? সংসদে প্রধানমন্ত্রীকে হাসনাত আবদুল্লাহর প্রশ্ন

» বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের

» ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

» ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি : সংসদে নুর

» সংস্কৃতি চর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: আবদুস সালাম

» আধিপত্য ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটনকে গুলি করে হত্যা : ডিবি

» নভেম্বরে কাতারে বসছে ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

» ইরানের যে কৌশলে হতাশায় ছটফট করছেন ট্রাম্প!

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মনোনয়ন বঞ্চিত গোলাম মোস্তফার সমর্থকদের মশাল মিছিল

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) বিএনপির মনোনয়ন না পেয়ে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকরা চতুর্থ দিনের মতো বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলে অংশ নিয়ে তারা সদ্য মনোনয়ন পাওয়া সাবেক সচিব ও ঢাকার সাবেক জেলা প্রশাসক আব্দুল বারীর মনোনয়ন বাতিলের দাবি জানান এবং বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
বিক্ষোভকারীরা আব্দুল বারীকে “অতিথি পাখি” আখ্যা দিয়ে স্লোগান দেন—“অতিথি পাখিকে চাই না, মানি না, মানব না।” তাদের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির জন্য মাঠে থেকে কাজ করা পরীক্ষিত নেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে বঞ্চিত করে এক অরাজনৈতিক বহিরাগতকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মিছিলে নেতৃত্ব দেন গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বকুল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ছাত্রনেতা সোয়ায়েব হোসেনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com