খিলক্ষেত ফুটওভার ব্রিজে পুলিশের অ্যাকশন, আটক ৭ হকার

ছবি সংগৃহীত

জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে খিলক্ষেত থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে খিলক্ষেত ফুট ওভারব্রিজ থেকে সাতজন হকারকে আটক করেছে।

এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ও বারবার নিষেধ সত্ত্বেও হকাররা ওভারব্রিজে অবৈধভাবে দোকান বসিয়ে পথচারীদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করছিলেন। এই অবস্থায় খিলক্ষেত থানা পুলিশ অভিযান চালায় এবং দোকান উচ্ছেদ করে ৭ জনকে আটক করে।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে, পুলিশের এই পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে স্বাগত জানিয়েছেন এবং জনস্বার্থে ফুটওভারব্রিজ ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত আগস্ট মাসের ১৬ তারিখে খিলক্ষেতের নিকুঞ্জে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার আবির হাসান ও খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে এলাকাবাসীর পক্ষ থেকে ফুটওভার ব্রিজ ও ফুটপাত দখলমুক্ত করার জোরালো দাবি জানানো হয়েছিল। এরপর থেকেই খিলক্ষেত থানা পুলিশ এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিয়ে কাজ করছিল।

এদিনের অভিযান প্রসঙ্গে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, “প্রতিদিনই আমরা ফুটপাত দখলমুক্ত করতে কাজ করে গেছি, কিন্তু তবুও হকাররা ফুটপাত দখল করে দোকান বসাতো। তাই আজ আইনের সর্বোচ্চ প্রয়োগ করে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন থেকে ফুটপাত দখলমুক্ত রাখতে আমাদের সর্বোচ্চ হস্তক্ষেপ চলমান থাকবে। জনগণের ভালো থাকার পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব, এ কর্তব্য আমরা পালন করে যাবো।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারের পক্ষে ভোট পুনর্গণনার আবেদন

» নির্বাচনোত্তর সহিংসতা রোধে সরকার ও বিজয়ী পক্ষকে দায়িত্ব নিতে হবে: ইসলামী আন্দোলন

» নিজ হাতেই নির্বাচনী ব্যানার সরালেন জামায়াত আমির

» তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

» ফের রাস্তায় নামার হুঁশিয়ারি সাদিক কায়েমের

» আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: জামায়াত আমির

» জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমাতে হবে: ইশরাক হোসেন

» জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান

» নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাবেন এক হাজার অতিথি : মন্ত্রিপরিষদ সচিব

» ‘ডন থ্রি’তে অভিনয়ের গুঞ্জন, যা বললেন হৃতিক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খিলক্ষেত ফুটওভার ব্রিজে পুলিশের অ্যাকশন, আটক ৭ হকার

ছবি সংগৃহীত

জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে খিলক্ষেত থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে খিলক্ষেত ফুট ওভারব্রিজ থেকে সাতজন হকারকে আটক করেছে।

এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ও বারবার নিষেধ সত্ত্বেও হকাররা ওভারব্রিজে অবৈধভাবে দোকান বসিয়ে পথচারীদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করছিলেন। এই অবস্থায় খিলক্ষেত থানা পুলিশ অভিযান চালায় এবং দোকান উচ্ছেদ করে ৭ জনকে আটক করে।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে, পুলিশের এই পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে স্বাগত জানিয়েছেন এবং জনস্বার্থে ফুটওভারব্রিজ ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, গত আগস্ট মাসের ১৬ তারিখে খিলক্ষেতের নিকুঞ্জে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার আবির হাসান ও খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেনের উপস্থিতিতে এলাকাবাসীর পক্ষ থেকে ফুটওভার ব্রিজ ও ফুটপাত দখলমুক্ত করার জোরালো দাবি জানানো হয়েছিল। এরপর থেকেই খিলক্ষেত থানা পুলিশ এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিয়ে কাজ করছিল।

এদিনের অভিযান প্রসঙ্গে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, “প্রতিদিনই আমরা ফুটপাত দখলমুক্ত করতে কাজ করে গেছি, কিন্তু তবুও হকাররা ফুটপাত দখল করে দোকান বসাতো। তাই আজ আইনের সর্বোচ্চ প্রয়োগ করে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন থেকে ফুটপাত দখলমুক্ত রাখতে আমাদের সর্বোচ্চ হস্তক্ষেপ চলমান থাকবে। জনগণের ভালো থাকার পরিবেশ সৃষ্টি করা আমাদের দায়িত্ব, এ কর্তব্য আমরা পালন করে যাবো।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com