নির্বাচনোত্তর সহিংসতা রোধে সরকার ও বিজয়ী পক্ষকে দায়িত্ব নিতে হবে: ইসলামী আন্দোলন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরে সহিংসতা প্রত্যাশিত ছিল না। এটা পুরনো রাজনীতি, যার বিপক্ষে দীর্ঘ সংগ্রামের পরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো দৃশ্যত সুন্দর একটি নির্বাচনের পরে দেশের বিভিন্ন এলাকায় যে সহিংসতা হচ্ছে তা অনাকাঙ্ক্ষিত।

এই সহিংসতা রোধে সরকার ও বিজয়ী পক্ষকে কার্যকর ভূমিকা নিতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে নিষ্ক্রিয় হলে চলবে না, আইন-শৃঙ্খলা বাহিনীকে হাল ছাড়লে চলবে না। নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সক্রিয় ভূমিকায় থাকতে হবে। অন্যথায় সহিংসতাহীন জাতীয় নির্বাচনের অর্জন নির্বাচন-পরবর্তী সহিংসতায় ম্লান হয়ে যাবে।

মাওলানা গাজী আতাউর রহমান আরো বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হয়েছে। বাংলাদেশকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের ওপরে। নির্বাচনোত্তর সহিংসতা রোধে তারা ব্যর্থ হলে শুরুতেই গলদ বলে সাব্যস্ত হবে, যা তাদের প্রতি মানুষের আস্থা নষ্টের কারণ হবে। তাই বিএনপির নেতৃবৃন্দকে বলব, দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিন।

সংশ্লিষ্ট ব্যক্তি ও কমিটিকে জবাবদিহির আওতায় আনুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চাই না ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হোক: পানিসম্পদ মন্ত্রী

» আমরাও চাই সরকার সফল হোক, সরকারকে ৬ পরামর্শ চরমোনাই পীরের

» আমরা আগের মতো রাস্তায় বসে বিক্ষোভ চাই না: নাহিদ ইসলাম

» ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার আহ্বান জামায়াতের

» পল্লবী, যাত্রাবাড়ী ও মুগদায় পুলিশের অভিযানে ৬৩ জন গ্রেফতার

» সৌদিকে উত্তেজনা না বাড়াতে কড়া হুঁশিয়ারি হুতিদের

» বাংলাদেশে আল কায়েদার উপস্থিতি নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী

» গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তর ঘটাতে হবে: তথ্যমন্ত্রী

» প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

» ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচনোত্তর সহিংসতা রোধে সরকার ও বিজয়ী পক্ষকে দায়িত্ব নিতে হবে: ইসলামী আন্দোলন

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরে সহিংসতা প্রত্যাশিত ছিল না। এটা পুরনো রাজনীতি, যার বিপক্ষে দীর্ঘ সংগ্রামের পরে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো দৃশ্যত সুন্দর একটি নির্বাচনের পরে দেশের বিভিন্ন এলাকায় যে সহিংসতা হচ্ছে তা অনাকাঙ্ক্ষিত।

এই সহিংসতা রোধে সরকার ও বিজয়ী পক্ষকে কার্যকর ভূমিকা নিতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে নিষ্ক্রিয় হলে চলবে না, আইন-শৃঙ্খলা বাহিনীকে হাল ছাড়লে চলবে না। নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সক্রিয় ভূমিকায় থাকতে হবে। অন্যথায় সহিংসতাহীন জাতীয় নির্বাচনের অর্জন নির্বাচন-পরবর্তী সহিংসতায় ম্লান হয়ে যাবে।

মাওলানা গাজী আতাউর রহমান আরো বলেন, বিএনপি নির্বাচনে জয়ী হয়েছে। বাংলাদেশকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের ওপরে। নির্বাচনোত্তর সহিংসতা রোধে তারা ব্যর্থ হলে শুরুতেই গলদ বলে সাব্যস্ত হবে, যা তাদের প্রতি মানুষের আস্থা নষ্টের কারণ হবে। তাই বিএনপির নেতৃবৃন্দকে বলব, দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিন।

সংশ্লিষ্ট ব্যক্তি ও কমিটিকে জবাবদিহির আওতায় আনুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com