‘ডন থ্রি’তে অভিনয়ের গুঞ্জন, যা বললেন হৃতিক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন থ্রি’তে কাস্টিং ঘিরে জল্পনা যেন থামছেই না। প্রথম দুই কিস্তিতে শাহরুখ খান অভিনীত আইকনিক চরিত্র ‘ডন’ দর্শকমনে গভীর ছাপ ফেলেছিল। তবে তৃতীয় কিস্তিতে হঠাৎ করেই নায়ক হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলে বিতর্ক শুরু হয়।

মাসখানেক আগে সেই বিতর্কে নতুন মোড় আসে, যখন জানা যায়-রণবীর সিং আর ‘ডন থ্রি’র অংশ নন। এমন পরিস্থিতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে, ‘ডন থ্রি’তে রণবীরের পরিবর্তে নাকি সেই চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। অনেকেই ভেবেছিলেন এই গুঞ্জনই সত্যি হবে শেষমেশ। এবার সেই জল্পনায় মুখ খুললেন হৃতিক।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এ নিয়ে জবাব দেন হৃতিক। তিনি বলেন, ক্রমাগত এই জল্পনা আগুনের মতো ছড়িয়ে পড়ছে। এবার মনে হয় এর রাশ টানার সময় এসে গিয়েছে। কারণ গুঞ্জন আর এখন গুঞ্জন থাকছে না। এটা রীতিমতো নানা বিতর্কের জন্ম দিচ্ছে। যা দিনের পর দিন সহ্য করাও এবার মুশকিল হয়ে দাঁড়িয়েছে। চারদিকে গুঞ্জন আমি নাকি ‘ডন থ্রি’ ছবিতে অভিনয় করছি।

তিনি আরও বলেন, স্পষ্ট করে আমি একটাই কথা বলতে চাই, অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের ছেড়ে যাওয়া জুতায় আমি পা গলাচ্ছি না। তার থেকেও বড় কথা আমার কাছে কখনও এই ছবির প্রস্তাব আসেইনি। যা রটছে তা পুরোটাই ভুয়া, ভিত্তিহীন। তাই সংবাদমাধ্যমকেও অনুরোধ এই নিয়ে গুজব ছড়ানোর আগে সঠিক খবরটা জানুন তারপর বলুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘আমি পাঠান, ইচ্ছা হলে গুলি কর’, শাহরুখের চাঞ্চল্যকর তথ্য

» চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট

» বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত নারীসহ ১৫ জন

» ইন্দোনেশিয়ায় ৮ বিমানবন্দর বন্ধ, ভোগান্তিতে ১ লাখ ৭০ হাজার যাত্রী

» মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ

» ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ঘোষণা কানাডার

» ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

» পর্যটকদের পদচারণায় মুখর কানাডা

» চবিতে শিক্ষকসহ ৩ জন বরখাস্ত

» রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১টি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘ডন থ্রি’তে অভিনয়ের গুঞ্জন, যা বললেন হৃতিক

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন থ্রি’তে কাস্টিং ঘিরে জল্পনা যেন থামছেই না। প্রথম দুই কিস্তিতে শাহরুখ খান অভিনীত আইকনিক চরিত্র ‘ডন’ দর্শকমনে গভীর ছাপ ফেলেছিল। তবে তৃতীয় কিস্তিতে হঠাৎ করেই নায়ক হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলে বিতর্ক শুরু হয়।

মাসখানেক আগে সেই বিতর্কে নতুন মোড় আসে, যখন জানা যায়-রণবীর সিং আর ‘ডন থ্রি’র অংশ নন। এমন পরিস্থিতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে, ‘ডন থ্রি’তে রণবীরের পরিবর্তে নাকি সেই চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। অনেকেই ভেবেছিলেন এই গুঞ্জনই সত্যি হবে শেষমেশ। এবার সেই জল্পনায় মুখ খুললেন হৃতিক।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এ নিয়ে জবাব দেন হৃতিক। তিনি বলেন, ক্রমাগত এই জল্পনা আগুনের মতো ছড়িয়ে পড়ছে। এবার মনে হয় এর রাশ টানার সময় এসে গিয়েছে। কারণ গুঞ্জন আর এখন গুঞ্জন থাকছে না। এটা রীতিমতো নানা বিতর্কের জন্ম দিচ্ছে। যা দিনের পর দিন সহ্য করাও এবার মুশকিল হয়ে দাঁড়িয়েছে। চারদিকে গুঞ্জন আমি নাকি ‘ডন থ্রি’ ছবিতে অভিনয় করছি।

তিনি আরও বলেন, স্পষ্ট করে আমি একটাই কথা বলতে চাই, অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের ছেড়ে যাওয়া জুতায় আমি পা গলাচ্ছি না। তার থেকেও বড় কথা আমার কাছে কখনও এই ছবির প্রস্তাব আসেইনি। যা রটছে তা পুরোটাই ভুয়া, ভিত্তিহীন। তাই সংবাদমাধ্যমকেও অনুরোধ এই নিয়ে গুজব ছড়ানোর আগে সঠিক খবরটা জানুন তারপর বলুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com