বুলেট ও মাদক উদ্ধারসহ একজন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কল্যাণপুর এলাকার একটি ভবনের ১৩ তলায় অস্ত্র ক্রয়-বিক্রয়ের নিরাপদ আস্তানা গড়ে তুলেছিল অস্ত্র ব্যবসায়ীরা। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব। এ সময় বিপুল পরিমাণ লিড বুলেট ও মাদক উদ্ধারসহ একজনকে গ্রেফতার করে।

‎বুধবার  দিবাগত ভোর রাতে কল্যাণপুর বাস স্ট্যান্ডের পাশে কেয়ারি বুরুজ অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

‎র‍্যাব-১১ এর সহকারী পরিচালক (মিডিয়া) গোলাম মোর্শেদ জানান, বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে অস্ত্র ক্রয়-বিক্রয়ের গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ঢাকার দারুস সালাম থানার দক্ষিণ কল্যাণপুর বাসস্ট্যান্ড এর পাশে কেয়ারী বুরুজ অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে একটি দুইনলা বিদেশি বন্দুক, ৫০টি লিড কার্তুজ, ৩টি সুইচ গিয়ার এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করে। এই ঘটনায় আজগর হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

‎তিনি আরও জানান, একই অ্যাপার্টমেন্টের পার্শ্ববর্তী তৌহিদ সরকার রবি’র ভাড়া বাসা তল্লাশি করে ১৩.৫ কেজি গাঁজা, ৯৬ পিস ইয়াবা, নগদ ৭ লাখ ৫৫ হাজার ৪৮০ টাকা, বৈদেশিক মুদ্রা ৫ রিয়াল, ১০ ডলার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। স্থানীয় প্রতিবেশীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তৌহিদ সরকার রবি এবং পাপিয়া আক্তার দোলা নামে দুজন দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের পাশাপাশি অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে অস্ত্র ক্রয়-বিক্রয়, মাদকদ্রব্য সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করতো। এই চক্রের সদস্য তৌহিদ সরকার রবি ও পাপিয়া আক্তার দোলা এবং বাবুকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

» সালমান এফ রহমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৩ জুলাই

» আজ থেকে ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার সদস্য মোতায়েন

» নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

» কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে ফিরলেন আরও ১০৯ বাংলাদেশি

» দুপুরের মধ্যে ১৫ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস

» পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি

» আজ বুধবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী

» ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বুলেট ও মাদক উদ্ধারসহ একজন গ্রেফতার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : কল্যাণপুর এলাকার একটি ভবনের ১৩ তলায় অস্ত্র ক্রয়-বিক্রয়ের নিরাপদ আস্তানা গড়ে তুলেছিল অস্ত্র ব্যবসায়ীরা। এমন খবর পেয়ে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব। এ সময় বিপুল পরিমাণ লিড বুলেট ও মাদক উদ্ধারসহ একজনকে গ্রেফতার করে।

‎বুধবার  দিবাগত ভোর রাতে কল্যাণপুর বাস স্ট্যান্ডের পাশে কেয়ারি বুরুজ অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

‎র‍্যাব-১১ এর সহকারী পরিচালক (মিডিয়া) গোলাম মোর্শেদ জানান, বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাতে অস্ত্র ক্রয়-বিক্রয়ের গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ঢাকার দারুস সালাম থানার দক্ষিণ কল্যাণপুর বাসস্ট্যান্ড এর পাশে কেয়ারী বুরুজ অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে একটি দুইনলা বিদেশি বন্দুক, ৫০টি লিড কার্তুজ, ৩টি সুইচ গিয়ার এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করে। এই ঘটনায় আজগর হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

‎তিনি আরও জানান, একই অ্যাপার্টমেন্টের পার্শ্ববর্তী তৌহিদ সরকার রবি’র ভাড়া বাসা তল্লাশি করে ১৩.৫ কেজি গাঁজা, ৯৬ পিস ইয়াবা, নগদ ৭ লাখ ৫৫ হাজার ৪৮০ টাকা, বৈদেশিক মুদ্রা ৫ রিয়াল, ১০ ডলার ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। স্থানীয় প্রতিবেশীদেরকে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তৌহিদ সরকার রবি এবং পাপিয়া আক্তার দোলা নামে দুজন দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের পাশাপাশি অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে অস্ত্র ক্রয়-বিক্রয়, মাদকদ্রব্য সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় করতো। এই চক্রের সদস্য তৌহিদ সরকার রবি ও পাপিয়া আক্তার দোলা এবং বাবুকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com