ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযান চালিয়ে ১৫ জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা। পল্লবী, খিলগাঁও, বাড্ডা, তুরাগ, যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম ও হাতিরঝিল থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

ডিএমপি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে পল্লবী থানা থেকে একজন, খিলগাঁও থানা থেকে দুইজন, বাড্ডা থানা থেকে দুইজন, তুরাগ থানা থেকে একজন, যাত্রাবাড়ী থানা থেকে পাঁচজন, উত্তরা পশ্চিম থানা থেকে তিনজন এবং হাতিরঝিল থানা থেকে একজন রয়েছেন।

পল্লবী থানা সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে জুয়েল রিফাত (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানা পুলিশ একই দিনে অভিযান পরিচালনা করে মো. শাহ আলম হোসেন বাবু (৩০) ও মো. সাগর (১৯) নামে দুইজনকে গ্রেফতার করে।

বাড্ডা থানা সূত্র জানায়, অভিযানকালে তওফিকুল ইসলাম অন্তর (৩০) ও মো. রতন (৪০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

তুরাগ থানা পুলিশ অভিযানে মো. সিরাজুল (২১) নামে একজনকে গ্রেফতার করে।

যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে নুরুল বাশার বাবু (১৯), রাসেল (৩৩), মিরাজুল ইসলাম (২৭), আশরাফুল ইসলাম (২৭) ও মো. ইমান হোসেন (৪৫) নামে পাঁচজন গ্রেফতার হন।

উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযানে মো. জাকির হোসেন (২৬), মাইনুদ্দিন (২৫) ও রুপা আক্তার (২৭) নামে তিনজনকে গ্রেফতার করে।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, অভিযানে জুলহাস (৩৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তবুও আমার ভালবাসা হয় না

» দেশ-জাতির স্বার্থ বিরোধী কোনো কাজ সরকারকে করতে দেওয়া হবে না : মাসুদ

» মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

» দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে?

» সিজার পরবর্তী নরমাল ডেলিভারি কি সম্ভব?

» যে সমীকরণে মাঠে নামবে বাংলাদেশ

» সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি

» আরবদের জন্য আসল হুমকি কে, ইরান নাকি যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

» ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ : শিমুল বিশ্বাস

» প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডেভিল হান্ট ফেইজ-২-এর অভিযান চালিয়ে ১৫ জন গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা। পল্লবী, খিলগাঁও, বাড্ডা, তুরাগ, যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম ও হাতিরঝিল থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

ডিএমপি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে পল্লবী থানা থেকে একজন, খিলগাঁও থানা থেকে দুইজন, বাড্ডা থানা থেকে দুইজন, তুরাগ থানা থেকে একজন, যাত্রাবাড়ী থানা থেকে পাঁচজন, উত্তরা পশ্চিম থানা থেকে তিনজন এবং হাতিরঝিল থানা থেকে একজন রয়েছেন।

পল্লবী থানা সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে জুয়েল রিফাত (২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানা পুলিশ একই দিনে অভিযান পরিচালনা করে মো. শাহ আলম হোসেন বাবু (৩০) ও মো. সাগর (১৯) নামে দুইজনকে গ্রেফতার করে।

বাড্ডা থানা সূত্র জানায়, অভিযানকালে তওফিকুল ইসলাম অন্তর (৩০) ও মো. রতন (৪০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

তুরাগ থানা পুলিশ অভিযানে মো. সিরাজুল (২১) নামে একজনকে গ্রেফতার করে।

যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে নুরুল বাশার বাবু (১৯), রাসেল (৩৩), মিরাজুল ইসলাম (২৭), আশরাফুল ইসলাম (২৭) ও মো. ইমান হোসেন (৪৫) নামে পাঁচজন গ্রেফতার হন।

উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযানে মো. জাকির হোসেন (২৬), মাইনুদ্দিন (২৫) ও রুপা আক্তার (২৭) নামে তিনজনকে গ্রেফতার করে।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, অভিযানে জুলহাস (৩৬) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com