নওগাঁয় মুদির দোকানের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর বদলগাছীতে বিস্ফোরক সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে একটি মুদির দোকানের পাশ থেকে এসব বস্তু উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধারকৃত সামগ্রী বোমা কি না, তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কয়েকটি বোতল, ছোট কৌটা এবং বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে চারটি পেট্রোল বোমা সদৃশ বস্তু, একটি খালি বোতল ও আটটি ছোট কৌটা আছে।

র‍্যাবের ডিএডি আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি ছোট বস্তায় কার্টুনে মোড়ানো এসব সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে স্থানীয় মুদিদোকানি সম্পদ সরদার দাবি করেছেন, উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, আমি একজন কিডনি রোগী। এই ছোট দোকানের আয়েই কোনোমতে সংসার চলে। আমি এবারে কলস মার্কার ভোট করছি জন্য আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে আমি কিছুই জানি না।

সম্পদ সরদারের স্ত্রী বিউটি বেগম জানান, সকাল সাড়ে ছয়টার দিকে চারজন ব্যক্তি মোটরসাইকেলে এসে চা খাওয়ার কথা বলে দোকানে বসেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। তিনি বলেন, তারা একটি ব্যাগ দোকানের পাশে রেখে যেতে চান। আমি জানতে চাইলে ধমক দিয়ে বলেন, ব্যাগে হাত দেওয়া যাবে না। পরে তারা নিজেদের র‍্যাবের লোক বলে পরিচয় দিয়ে চলে যান। কিছুক্ষণ পর আবার র‍্যাবে সদস্যরা এসে বস্তা খুলে বলেন, এর মধ্যে বোমা আছে।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, “ছোট একটি বস্তার ভেতর থেকে চারটি বোতল, সাতআটটি কৌটা ও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, এপিবিএন ও পুলিশ যৌথভাবে কাজ করছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

» একুশের চেতনা ছড়িয়ে দিতে অপোর ‘২১-এর চেতনায় ২১ টাকায় ফোন’ ক্যাম্পেইন চালু

» বড়াইগ্রামে প্রয়াত ত্যাগী নেতার কবর জিয়ারত করে সম্মান জানালেন স্থানীয় বিএনপি

» ঢাকার মনিপুরী পাড়ায় ব্র্যাক ব্যাংকের উপশাখা চালু

» আধুনিক সভ্যতায় গণমাধ্যম ছাড়া চলতে পারেনা: বরিশাল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন

» নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত হচ্ছে গাড়ি

» রোজায় ট্রাকসেলের মাধ্যমে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি

» যুবদল নেতার দোকান ভাঙচুরের অভিযোগ, জামায়াতের দুই নেতা গ্রেফতার

» গাইবান্ধায় কারাবন্দি আওয়ামী লীগের সভাপতি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

» রামপুরায় গুলি ও হত্যা: হাবিবসহ ৫ আসামির রায় ৪ মার্চ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নওগাঁয় মুদির দোকানের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর বদলগাছীতে বিস্ফোরক সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘরিয়া গ্রামে একটি মুদির দোকানের পাশ থেকে এসব বস্তু উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধারকৃত সামগ্রী বোমা কি না, তা নিশ্চিত হতে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের পরীক্ষার অপেক্ষা করা হচ্ছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কয়েকটি বোতল, ছোট কৌটা এবং বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে এমন কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে চারটি পেট্রোল বোমা সদৃশ বস্তু, একটি খালি বোতল ও আটটি ছোট কৌটা আছে।

র‍্যাবের ডিএডি আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে একটি ছোট বস্তায় কার্টুনে মোড়ানো এসব সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে স্থানীয় মুদিদোকানি সম্পদ সরদার দাবি করেছেন, উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, আমি একজন কিডনি রোগী। এই ছোট দোকানের আয়েই কোনোমতে সংসার চলে। আমি এবারে কলস মার্কার ভোট করছি জন্য আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এসব বিষয়ে আমি কিছুই জানি না।

সম্পদ সরদারের স্ত্রী বিউটি বেগম জানান, সকাল সাড়ে ছয়টার দিকে চারজন ব্যক্তি মোটরসাইকেলে এসে চা খাওয়ার কথা বলে দোকানে বসেন এবং বিভিন্ন প্রশ্ন করেন। তিনি বলেন, তারা একটি ব্যাগ দোকানের পাশে রেখে যেতে চান। আমি জানতে চাইলে ধমক দিয়ে বলেন, ব্যাগে হাত দেওয়া যাবে না। পরে তারা নিজেদের র‍্যাবের লোক বলে পরিচয় দিয়ে চলে যান। কিছুক্ষণ পর আবার র‍্যাবে সদস্যরা এসে বস্তা খুলে বলেন, এর মধ্যে বোমা আছে।

এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, “ছোট একটি বস্তার ভেতর থেকে চারটি বোতল, সাতআটটি কৌটা ও কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, এপিবিএন ও পুলিশ যৌথভাবে কাজ করছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com